রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শিল্পী তালিকা থেকে বাদ কুণাল কামরা! কড়া পদক্ষেপ 'বুক মাই শো'-র, মুখ খুললেন কৌতুকশিল্পী

RD | ০৫ এপ্রিল ২০২৫ ২১ : ২২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কৌতুকশিল্পী কুণাল কামরাকে তাদের শিল্পী তালিকা থেকে সরিয়ে দিল 'বুক মাই শো'। কুণাল সংক্রান্ত যাবতীয় কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ 'বুক মাই শো'-র ওয়েবসাইটে গিয়ে আর কুণাল কামরার কৌতুক শো-র টিকিট বুক করতে পারবেন না অনুরাগীরা। 

'বুক মাই শো'-র সিদ্ধান্ত জানাজানি হতেই একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সোশ্যাল মিডিয়া ইনচার্জ রাহুল এন কানাল, ওই সংস্থার সিইও আশিস হেমরাজানিকে তাদের পোর্টাল 'পরিষ্কার' রাখার জন্য এবং এই ধরনের শিল্পীদের বিশুদ্ধ বিনোদনের তালিকা থেকে বাদ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, কৌতুক শিল্পী কুণালকে তাদের প্ল্যাটফর্মে জায়গা না দেওয়ার জন্য একদিন আগেই 'বুক মাই শো'-কে চিঠি দিয়েছিলেন শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী)-র যুবনেতা রাহুল এন কানাল। হুঁশিয়ারির সুরে রাহুল লিখেছিলেন যে, "ওর (কুণাল কামরা) শো-র টিকিট বিক্রি জারি থাকলে আমরা বুঝব, ওর বিভেদমূলক মন্তব্যকে 'বুক মাই শো' সমর্থন করছে, যা মানুষের আবেগ এবং শহরের আইনশৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারে।"

এই ইস্যুতে শনিবার 'বুক মাই শো'-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেয়, এ নিয়ে সংস্থার এখনই কোনও মন্তব্য নেই।

এখন কি 'বুক মাই শো'-তে তাঁর অনুষ্ঠান তালিকাভুক্ত করা যাবে। সংস্থার পদক্ষেপ জানাজানি হতেই কুণাল কামরা 'বুক মাই শো'-কে তা নিশ্চিত করতে বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "যদি না হয়, তাহলে ঠিক আছে। আমি বুঝতে পারছি।"

সম্প্রতি নিজের একটি শো-র একটি ভিডিও ইউটিউবে শেয়ার করেন কৌতুক শিল্পী কুণাল কামরা। সেখানে তাঁকে দেশের নানা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে শোনা যায়। কিন্তু সেই ভিডিও-তে কুণালের কিছু মন্তব্যে তীব্র আপত্তি জানায় একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা। উদ্ধব ঠাকরের সরকার ফেলে দিয়ে যেভাবে বিজেপি-তে যোগ দেন তিনি, উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরের দলের উপর নিজের মালিকানা প্রতিষ্ঠা করেন, কুণাল সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন বলেই দাবি করে একনাথের শিবসেনা। অনুষ্ঠান চলাকালীন কুণাল যদিও একনাথের নাম উল্লেখ করেননি।  

এরকপরই উত্তাল হয় পরিস্থিতি। অনুষ্ঠান হলে ভাঙচুর চালানো হয়। এফআইআর দায়ের করা হয় কুণালের বিরুদ্ধে। যদিও অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে তাঁর। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া