শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ এপ্রিল ২০২৫ ১৯ : ৫৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অভাবনীয়। মেয়াদোত্তীর্ণ স্তনদুগ্ধ ব্যবহার করে তৈরি হচ্ছে গা মাখার সাবান, শ্যাম্পু, সুগন্ধী। ওহিও ভিত্তিক প্রশাধনী সংস্থা লিও জুড-এর কর্ণধার টেলর রবিনসন সৌন্দর্য শিল্পে আলোড়ন সৃষ্টি করছেন।
নবজাতকদের জন্য বুকের দুধকে সেরা খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। টেলর রবিনসন, স্তনদুগ্ধের ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য ব্যবহার করে স্নানের পণ্য তৈরি করছেন যা একজিমা, সোরিয়াসিস এবং ক্র্যাডল ক্যাপের মতো ত্বকের সমস্যা মোকাবিলায় সহায়তা করে। ইনস্টাগ্রামে প্রচারিত এক ভিডিওতে, উদ্যোক্তা জুড ব্যাখ্যা করেছেন, কীভাবে তিনি মেয়াদোত্তীর্ণ স্তনদুগ্ধ ব্যবহার করে স্নানের পণ্য তৈরি করেন এবং সেই পণ্যগুলি তার গ্রাহকদের ত্বকের যত্নের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা করেছে।
রবিনসন বলেন, "মহিলারা আমাদের কাছে স্তনগুগ্ধ পাঠান। যা সাধারণত মেয়াদোত্তীর্ণ হয়। আমরা ওই দুধ দিয়ে সাবান-সহ নানা প্রশাধনী সামগ্রী তৈরি করে থাকি। এই সাবান, শ্যাম্পু, সুগন্ধী একেবারেই প্রাকৃতিক।" বিস্তারিত বলতে গিয়ে টেলর বলেন যে, তিনি ব্যাগ থেকে স্তনদুগ্ধ বের করে তাতে লাই যোগ করেন এবং তারপর ছাঁচে ঢেলে দেন।
ভিডিওতে তিনি ব্যাখ্যা করে জানান যে, মেয়াদোত্তীর্ণ বুকের দুধ ত্বকে ব্যবহার করা যেতে পারে এবং মানুষ এর সমস্ত উপকারিতা পেতে পারে। টেলর বলেন, "স্তনদুগ্ধকে পুনঃব্যবহার করার এয়া একটা ভালো উপায়। আমার অনেক গ্রাহক বলেছেন যে, এটি তাদের একজিমা, সোরিয়াসিস এবং ক্র্যাডল ক্যাপের চিকিৎসায় সাহায্য করেছে।"
এক গ্রাহক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "ওহিও-র জ্যাকসনে লিও জুড সোপ কোং @leojudesoapco-এর মালিক টেলর রবিনসন মেয়াদোত্তীর্ণ বুকের দুধকে সাবানে রূপান্তরিত করেন। তিনি যে বুকের দুধ ব্যবহার করেন তার বেশিরভাগই সরাসরি স্থানীয় দাতাদের কাছ থেকে আসে। গ্রাহকরা একজিমা, সোরিয়াসিস এবং ক্র্যাডল ক্যাপের মতো ত্বকের সমস্যাগুলির জন্য তার সাবান ব্যবহার করেছেন।"
ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে। কেউ কেউ এই ধারণাটি দেখে ভ্রু কুঁচকোলেও, অন্যরা এর প্রাকৃতিক এবং সম্ভাব্য উপকারী বৈশিষ্ট্য দেখে আগ্রহী। একজন ব্যবহারকারী প্রশংসা করে লিখেছেন, "সৃজনশীল উদ্যোক্তা! অসাধারণ! অনুপ্রেরণাদায়ক!" অন্য একজন লিখেছেন, "এখন, এটা দারুন। বুকের দুধই সেরা।" আরেকজনের লেখা, "আমি এটা চেষ্টা করে দেখব। অনেকেই ত্বকের যত্নের জন্য আরও অদ্ভুত জিনিস ব্যবহার করে।" একজনের মন্তব্য, "এটি আসলে ছাগলের দুধের সাবানের চেয়ে কম নোংরা।"
লিও জুড সোপ কোম্পানির ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, সাবান ছাড়াও এই সংস্থা ত্বক পরিচর্চার অন্যান্য পণ্যও বিক্রি করে। এর মধ্যে রয়েছে ড্রাই শ্যাম্পু, প্রাকৃতিক ডিওডোরেন্ট এবং চ্যাপস্টিক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?