শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Woman with the longest tongue of world can touch her nose with it

লাইফস্টাইল | বিশ্বের দীর্ঘতম জিভের অধিকারী এই তরুণী! জিভ দিয়ে কোন কোন অঙ্গ স্পর্শ করতে পারেন জানলে রোম খাড়া হয়ে যাবে

নিজস্ব সংবাদদাতা | ০৫ এপ্রিল ২০২৫ ১৯ : ৪০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের দীর্ঘতম জিভের অধিকারিণী তিনি। নাম শ্যানেল ট্যাপার। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারিণী হিসেবে স্বীকৃতি পান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই তরুণী। সেই সময় তাঁর জিভের দৈর্ঘ্য ছিল ৯.৭৫ সেন্টিমিটার বা ৩.৮৬ ইঞ্চি। ঠোঁটের ডগা থেকে জিভের অগ্রভাগ পর্যন্ত এই মাপ নেওয়া হয়। এহেন রেকর্ড তাঁকে রাতারাতি বিখ্যাত করে তোলে।

সম্প্রতি নিজের রেকর্ড ফের একবার যাচাই করান তিনি। গত ৩১ মার্চ আবারও জিভের দৈর্ঘ্য মাপেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, জিভের দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। শ্যানেল-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জিভের দৈর্ঘ্য মাপার জন্য মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে, স্বাভাবিক অবস্থায় ঠোঁট থেকে জিভের ডগা পর্যন্ত দৈর্ঘ্য মাপা হয়। একাধিকবার এই পদ্ধতিতে জিভের দৈর্ঘ্য মাপা হয় যাতে পরিমাপে কোনও ভুল না থাকে। দেখা যায় জিভের দৈর্ঘ্য একই আছে। কোনও পরিবর্তন হয়নি।

শ্যানেল সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর জিভ যে অন্যদের থেকে আলাদা তা তিনি বুঝতেন। তবে, প্রথমে তিনি এটিকে তেমন গুরুত্ব দেননি। ধীরে ধীরে যখন তিনি বুঝতে পারেন যে তাঁর জিভ অন্যদের তুলনায় অস্বাভাবিক লম্বা, তখন তিনি বিষয়টি নিয়ে আরও কৌতূহলী হন। শ্যানেল আরও জানান, লম্বা জিভ তাঁকে বিভিন্ন সময় নানা মজার পরিস্থিতিতে ফেলেছে। অনেকেই তাঁর লম্বা জিভ দেখে ভয়ও পেয়ে যান। তবে ব্যক্তিগত ভাবে তিনি বিষয়টি উপভোগই করেন। 

শ্যানেল জানান, সহজেই তিনি জিভ দিয়ে তাঁর নাক স্পর্শ করতে পারেন, যা অনেক মানুষের কাছেই একটি বিস্ময়কর ব্যাপার। তবে, এর পাশাপাশি কিছু অসুবিধারও মোকাবিলা করতে হয়েছে তাঁকে। যেমন, বিশেষ কিছু খাবার খেতে বা কথা বলার সময় অন্যদের তুলনায় তাঁকে একটু বেশি সতর্ক থাকতে হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া