শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এ বছরের শেষেই মন্দায় ডুবে যাবে আমেরিকা! ট্রাম্পের শুল্ক ঘোষণার পরেই হুঁশিয়ারি জেপি মর্গ্যানের

AD | ০৫ এপ্রিল ২০২৫ ১৯ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার অর্থনীতির জন্য অশনি সঙ্কেত! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার দু'দিন পরেই মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গ্যানের পূর্বাভাস, চলতি বছরের শেষেই দেশের অর্থনীতি মন্দায় ডুবে যাবে। শুক্রবার সন্ধ্যায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রকাশিত এক চিঠিতে জেপি মর্গ্যানের প্রধান মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি বলেছেন যে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস বা জিডিপি) সংকুচিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল-এর প্রতিবেদন অনুযায়ী, ফেরোলি আরও জানিয়েছেন মন্দার ফলে বেকারত্বের হার ৫.৩ শতাংশে পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

তাঁর কথায়, ‘‘শুল্কের চাপে আমাদের জিডিপি সঙ্কুচিত হতে পারে বলে আশঙ্কা করছি। গত বছর আমাদের জিডিপি বৃদ্ধির হার ছিল ১.৩ শতাংশ। চলতি বছরে আমরা ০.৩ শতাংশের বেশি বৃদ্ধি আশা করছি না। যা আগের বছরের তুলনায় বেশ খানিকটা কম।” গত ২ এপ্রিল ট্রাম্প অনেক দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করার পরেই এই পরিস্থিতি দেখা দিয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে সেই শুল্ক কার্যকর হবে।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলও এই নতুন শুল্কের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার একটি ব্যবসায়িক সম্মেলনে সাংবাদিকতা মুখোমুখি হয়ে তিনি বলেন, 'নতুন শুল্ক আগের চেয়ে অনেক বেশি ক্ষতি এবং অর্থনৈতিক সম্ভাব্য ক্ষতি করবে।' তিনি জানিয়েছেন, এই ঘোষণার ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের প্রচেষ্টাকে আরও কঠিন হয়ে যেতে পারে।

বুধবার ট্রাম্পের ভারত-সহ বিশ্বজুড়ে মার্কিন বাণিজ্য অংশীদারদের উপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে এস অ্যান্ড পি ৫০০ সূচকে গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে। সপ্তাহের শেষের দিকে মাত্র দুটি ট্রেডিং সেশনে ৫.৪ ট্রিলিয়ন ডলার মুছে গিয়েছে বাজার থেকে।

ট্রাম্পের শুল্ক পরিকল্পনা অনুসারে, ৫ এপ্রিল থেকে সমস্ত দেশ থেকে আমদানিতে ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। এছাড়াও, ৯ এপ্রিল থেকে, আমেরিকার সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতিযুক্ত দেশগুলিকে উচ্চতর শুল্কের মুখোমুখি হতে হবে। ভারত ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি। সমস্ত রপ্তানির উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তা সত্ত্বেও, বিশ্বব্যাপী ব্রোকারেজ ফার্ম জেফরিস ভারতের উপর প্রভাব সম্পর্কে যথেষ্ট ইতিবাচক। সংস্থাটি উল্লেখ করেছে, তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা, ওষুধ এবং অটোমোবাইলের মতো গুরুত্বপূর্ণ ভারতীয় রপ্তানি ক্ষেত্রগুলি নতুন শুল্ক দ্বারা সরাসরি প্রভাবিত হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া