রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | সিপিএমে ফের দুই তরুণ নেতাকে ঘিরে বিতর্ক, অস্বস্তিতে  দল

নিজস্ব সংবাদদাতা | ০৫ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষকের চাকরি, রাজ্যজুড়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। অন্যদিকে, ঠিক এমন সময়েই সিপিএমের এক নবনির্বাচিত রাজ্য কমিটির সদস্যের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। শুক্রবার মাদুরাইয়ে চলা পার্টি কংগ্রেসে যখন উপস্থিত সেই তরুণ নেতা, তখনই তাঁর কিছু ছবি ভাইরাল হয়ে উঠেছে, যা নিয়ে আলিমুদ্দিনের অন্দরমহলে স্পষ্ট অস্বস্তির সুর।

এই নেতা, যিনি ছাত্র-যুব আন্দোলনের মঞ্চ থেকেই রাজনীতিতে উঠে এসেছেন, কলকাতার ভূমিপুত্র না হয়েও কলকাতা জেলায় যথেষ্ট প্রভাবশালী। কর্মীদের অনেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন তাঁর ব্যক্তিগত জীবন এবং ‘চারিত্রিক সমস্যাগুলি’ নিয়ে, কিন্তু দল তা উপেক্ষা করেই তাঁকে গুরুত্ব দিয়ে চলেছে।

বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে ওই সিপিএম নেতাকে কটাক্ষ করে লেখেন, "দলের সবাই কি সুশান্ত ঘোষ হয়ে গেলেন?" পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, "যাঁদের ভদ্রলোক বলে জানতাম, তাঁদের মধ্যে উনিও ছিলেন। এখন দেখি, সেটাও ভুল ছিল। যদি ছবিগুলো ভুয়ো হয়, তাহলে তাঁর উচিত আইনি পদক্ষেপ নেওয়া।"

এই ঘটনার প্রেক্ষিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাফ জানান, "এটা বিজেপির নজর ঘোরানোর চেষ্টা। তবুও যদি দলের ভিতরে কেউ অভিযুক্ত হন, অভিযোগ এলে দল খতিয়ে দেখবেই।"

তবে সমস্যা এখানেই শেষ নয়। দলের একাংশের দাবি, এক তরুণী ওই নেতার বিরুদ্ধে দলের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের কপি পৌঁছেছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদারের কাছেও। যদিও এই অভিযোগের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও মেলেনি, এবং অভিযুক্ত নেতাও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর সংক্ষিপ্ত জবাব, "আমি এই বিষয়ে কিছু বলব না।"

এর মধ্যেই আরও এক যুব নেতাকে ঘিরে তীব্র অসন্তোষ দানা বাঁধছে দলের অভ্যন্তরে। কলকাতার এক গুরুত্বপূর্ণ এলাকায় যিনি যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন, তাঁর বিরুদ্ধেও চারিত্রিক স্খলনের অভিযোগ রয়েছে দীর্ঘদিন। তবে সব অভিযোগ উপেক্ষা করেই আসন্ন জেলা সম্মেলনে তাঁকেই ‘যুব আন্দোলনের মুখ’ করতে চলেছে দল — এমনটাই দাবি সূত্রের। ওই যুব নেতার বিরুদ্ধে দলকে জানাতে গেলে এক তরুণীকে কলকাতা জেলা অফিসের বাইরে 'আটক' করে রীতিমতো 'বোঝানো' হয় যে এটা করা কতটা 'অকমিউনিস্ট সুলভ', জানা গেছে। যদিও জেলা যুব শাখার এক নেতার দাবি, “এই খবর সম্পূর্ণ গুজব।’’

সম্প্রতি প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মতো নেতাদের বিরুদ্ধে মহিলা সংক্রান্ত অভিযোগে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল সিপিএম। সেই ক্ষত এখনও শুকোয়নি, তার মধ্যেই নতুন বিতর্ক যেন ফের অস্বস্তিতে ফেলেছে শতবর্ষ ছোঁয়া এই দলকে।

দলের ভাবমূর্তি রক্ষা করতে আলিমুদ্দিন এবার কতটা কড়া পদক্ষেপ নেয়, সেদিকেই নজর কর্মী-সমর্থকদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া