সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বাজারে আসছে নতুন ১০ এবং ৫০০ টাকার নোট, জানিয়ে দিল আরবিআই

Sumit | ০৫ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাজারে দ্রুত আসতে চলেছে নতুন ১০ এবং ৫০০ টাকার নোট। এই নোট বাজারে এলেও পুরনো নোট আগের মতোই চালু থাকবে।


শুক্রবারই আরবিআই ঘোষণা করে দিল বাজারে আসতে চলেছে নতুন ১০ এবং ৫০০ টাকার নোট। এগুলি সবই মহাত্মা গান্ধী নতুন সিরিজে আসতে চলেছে। তবে এই নতুন নোটের বিশেষত্ব হল এখানে আরবিআইয়ের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার নামের সই থাকবে।


যারা মনে করছেন পুরনো নোট বাতিল হয়ে যাবে তাদেরকে জানিয়ে রাখা দরকার চিন্তার কোনও কারণ নেই। আরবিআই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আগের মতোই এই নোটেও সমস্ত পুরনো বৈশিষ্ট্য থাকছে। শুধুমাত্র সেখানে নতুন আরবিআই গভর্নরের সই থাকছে।

 


আরবিআই জানিয়ে দিয়েছে আগের গভর্নরের সই করা সমস্ত পুরনো ১০ টাকা এবং ৫০০ টাকার নোট বৈধ থাকবে। সেখানে কোনও পরিবর্তন হচ্ছে না। এর আগে আরবিআই ঘোষণা করেছিল নতুন গভর্নরের সই করা ১০০ এবং ২০০ টাকার নতুন নোট আসতে চলেছে। তবে এবার নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোট দ্রুত আসতে চলেছে।

 


সঞ্জয় মালহোত্রা আরবিআইয়ের ২৬ তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে। তার আগে এই দায়িত্ব ছিল শক্তিকান্ত দাসের হাতে। তবে তাঁর কাজের মেয়াদ শেষ হওয়ার পর এই দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। তাই এবার বাজারে আসবে নতুন ১০ এবং ৫০০ টাকার নোট।

 


এর আগেও নতুন নোট নিয়ে বেশ কয়েকবার ভুয়ো খবর প্রকাশিত হয়েছিল। তাই আগে থেকেই এবার সতর্ক হয়েছে আরবিআই। তারা মনে করছে বাজারে নতুন নোট আসার আগেই এই ধরণের ভুয়ো খবর প্রকাশ হয়ে থাকে। তবে এগুলিতে যেন সাধারণ মানুষ কান না দেয় সেদিকে জোর দিয়েছে আরবিআই। তারা জানিয়েছে যখনই বাজারে নতুন নোট নিয়ে আসা হবে তখনই সেখানে আগে থেকে বিজ্ঞপ্তি জারি করবে আরবিআই। সেইমতো নতুন নোটকে বাজারে আনা হবে। 

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া