বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ এপ্রিল ২০২৫ ১৮ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ৮০ বছরের দোরগোরায় ভারতের স্বাধীনতা। কিন্তু, এতদিনেও যোগ্য প্রার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে সরকারি চাকরির বন্দোবস্ত করা সম্ভব হয়নি। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
সরকারি চাকরির অভাব এবং সীমিত সুযোগের কারণে যোগ্য প্রার্থীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সম্প্রতি সেদিকেই আলোকপাত করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছে, খুব কম সংখ্যক সুযোগ থাকার ফলে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থী সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাঁরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, "স্বাধীনতার ৮০ (আশি) বছরের কাছাকাছি পৌঁছালেও, সরকারি চাকরিতে প্রবেশ করতে আগ্রহীদের নিয়োগের জন্য সরকারি ক্ষেত্রে পর্যাপ্ত চাকরির সংস্থান এখনও সম্ভব হয়নি। দেশে যোগ্য প্রার্থীর অভাব নেই। সরকারি চাকরি পাওয়ার আশায় যোগ্য প্রার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পর্যাপ্ত চাকরির সুযোগের অভাবের জন্য তাঁরা অপেক্ষার দিন গুনছেন।"
বিহারের নিয়ম ছিল সরকারি চাকরি চৌকিদার পদটি বংশানুক্রমিকভাবে চলবে। বিহার চৌকিদার (সংশোধনী) বিধি, ২০১৪-তে বলা রয়েছে, কোনও চৌকিদার অবসর নেওয়ার সময় তাঁর উপর নির্ভরশীল কোনও উত্তরাধিকারীকে মনোনীত করে যেতে পারেন। তিনি তাঁর জায়গায় সরকারি চাকরিটি পাবেন। কিন্তু, সেই প্রথাকে পাটনা হাইকোর্ট অসাংবিধানিক বলে জানিয়ে দেয়। পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, বিহার সরকারের সিদ্ধান্ত সংবিধানের ১৪ (সমতা) এবং ১৬ (সরকারি চাকরিতে সমান সুযোগ) ধারা লঙ্ঘনকারী।
হাইকোর্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ আপিলকারী-বিহার রাজ্য দফাদার চৌকিদার পঞ্চায়েত (মগধ বিভাগ), যারা মূলত কোনও পক্ষ ছিল না, তারাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং যুক্তি দেন যে, হাইকোর্ট বংশাক্রমিক নিয়মের সাংবিধানিক বৈধতা আদালতে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ না করা সত্ত্বেও এই নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। ফলে এক্ষেত্রে হাইকোর্ট এক্তিয়ার অতিক্রম করেছে।
হাইকোর্ট কি স্বতঃপ্রণোদিত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বংশানুক্রমিক চৌকিদান নিয়োগের নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে? সুপ্রিম কোর্টের বিবেচনার জন্য এই প্রশ্ন ওঠে। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ পাটনা হাইকোর্টের রায় বহাল রাখে। আদালতের বক্তব্য, স্বাধীনতা প্রাপ্তির পর প্রায় ৮০ বছরের কাছাকাছি পৌঁছেগেলেও আমরা যারা সরকারি চাকরি করতে চায়, তাদের জন্য পর্যাপ্ত সরকারি চাকরির সংস্থান করা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?