বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঋতুস্রাবের জন্য নবরাত্রির উৎসবে যোগ দিতে পারবেন না, হতাশায় চরম পদক্ষেপ গৃহবধূর

Rajat Bose | ০৫ এপ্রিল ২০২৫ ১৮ : ১২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ঋতুস্রাব হয়েছে। নবরাত্রির উৎসবে যোগ দিতে পারবেন না। দুঃখে ও হতাশায় চরম পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের এক গৃহবধূ। 


নবরাত্রির ব্রত রাখবেন বলে ঠিক করেছিলেন প্রিয়াংশা সোনি। স্বামী মুকেশ সোনিকে দিয়ে বাজারও করিয়েছিলেন। কিন্তু এর মধ্যে ঋতুস্রাব শুরু হয় প্রিয়াংশা সোনির। তা হলে পুজো দিতে পারবেন না। পরিবারের দাবি, এই ভেবে নিজেকেই শেষ করে দিয়েছেন ৩৬ বছরের ওই বধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে।


প্রিয়াংশার স্বামী মুকেশ সোনি জানিয়েছেন, স্ত্রী চৈত্র নবরাত্রি পালনের প্রস্তুতি নিয়েছিলেন। মুকেশের কথায়, ‘ওর কথা মতো ফুল, ফল, মিষ্টি, প্রদীপ ইত্যাদি বাজার থেকে এনেছিলাম। মা দুর্গার আরাধনার জন্য অনেক পরিকল্পনা ছিল ওর। কিন্তু নবরাত্রির পয়লা দিন ওর ঋতুস্রাব শুরু হয়। সে জন্য প্রার্থনায় বসেনি।’ তিনি আরও জানান, গত এক বছর ধরে স্ত্রী নবরাত্রি পালনের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু ঋতুস্রাবের কারণে মনমরা হয়ে যান। তিনি অনেক বার স্ত্রীকে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু স্ত্রী মনখারাপ কাটিয়ে উঠতে পারেননি। 


দিন কয়েক আগে কাজে বেরোনোর আগে স্ত্রীকে কান্নাকাটি করতে দেখে তাঁকে শান্ত করার চেষ্টা করেন স্বামী। তিনি জানান, কাজ থেকে বাড়ি ফিরে দেখেন বিষ খেয়েছেন প্রিয়াংশা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ভালও হয়ে উঠছিলেন। স্ত্রী বলেছিলেন, একটা ভুল করে ফেলেছেন।


এরপর স্ত্রীর মন ভাল করার জন্য কয়েকটা দিনের জন্য তাঁকে তাঁর বাপের বাড়িতে রেখে এসেছিলেন মুকেশ। কিন্তু হঠাৎ করে প্রিয়াংশার শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া