শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওষুধ শিল্পে শুল্ক ঘোষণায় ভারতীয় ফার্মা বাজারে ধস

SG | ০৪ এপ্রিল ২০২৫ ০২ : ১৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্পে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ধারণা করা হচ্ছিল, ভারতীয় ওষুধ শিল্প মার্কিন শুল্কের হাত থেকে রেহাই পেয়েছে। সেই আশায় বৃহস্পতিবার শেয়ারবাজারে ফার্মা স্টকের দাম ৩-৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

কিন্তু শুক্রবার ট্রাম্পের মন্তব্যে পুরো চিত্র পাল্টে যায়। তিনি বলেন, ‘‘ওষুধ শিল্পের উপর শুল্ক আসছে—আগে যা কখনও দেখা যায়নি এমনভাবে।’’

এর ফলেই অরো ফার্মা, লুপিন, আইপিসিএ ল্যাব ইত্যাদি সংস্থার শেয়ার এক ধাক্কায় ১০ শতাংশ পর্যন্ত পড়ে যায়।

ভারতীয় ফার্মার মার্কিন বাজারে রফতানি আগের বছর ১৫ শতাংশ বেড়ে ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। ২০২৫ অর্থবর্ষে এটি ৩১ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছিল।

এই পরিস্থিতিতে মোদি সরকার ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার করবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “ট্রাম্পের এই শুল্কনীতি ভারতের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে।”

তিনি আরও বলেন, “ইন্দিরা গান্ধীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বিদেশনীতি নিয়ে বাম না ডান দিকে ঝুঁকছেন। উনি বলেছিলেন, আমি একজন ভারতীয় এবং আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। বিজেপি-আরএসএস এর ঠিক উল্টো—ওরা সব বিদেশির সামনে মাথা নত করে।”

বিশেষজ্ঞদের মতে, ভারত-মার্কিন সম্পর্কের জন্য এ এক বড় পরীক্ষা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া