বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

AD | ০৪ এপ্রিল ২০২৫ ০০ : ২৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্মের প্রবল দাবদাহে লোডশেডিং খুব সাধারণ বিষয়। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই সময়ই লোডশেডিং হয়। গ্রীষ্মকালে বার বার লোডশেডিংয়ের ফলে পড়াশোনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়ে। তাই উত্তরপ্রদেশের বাহরাইচের এক পড়ুয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি মিনি কুলার তৈরি করেছে। এই প্রকল্পটি সম্পন্ন করতে মাত্র দুই থেকে তিন দিন সময় লেগেছে এবং খরচ হয়েছে মাত্র ২৫০ টাকা। উল্লেখযোগ্যভাবে, কুলারটি বিদ্যুৎ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা চলতে পারে। 

কুলারটি তৈরির কারণ হিসেবে পাম্মি জানিয়েছে, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তার পড়াশোনা ব্যাহত হয়। এর একটি সমাধান খুঁজে বার করা কথা ভাবতে গিয়েই কুলারটি তৈরির কথা মাথায় আসে। বাহরাইচ জেলার মহল্লা ব্রাহ্মণীপুরার বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী পাম্মি যা করে দেখিয়েছেন, অনেক প্রাপ্তবয়স্করা হয়তো তা কল্পনাও করতে পারেন না। বাড়িতে ফেলে দেওয়া জিনিসপত্র ব্যবহার করে একটি মিনি কুলার তৈরি করে ফেলেছে সে। পাম্মি একটি তেলের টিন ব্যবহার করেছে। যেটির তিন দিকে গর্ত করে একদিকে মোটর এবং  অন্যদিকে একটি ফ্যান লাগিয়েছে। একটি ব্যাটারি লাগিয়েছে এবং ফ্যানের ব্লেডে যাতে আঙুল না লেগে যায় সেই সুরক্ষা বজায় রাখতে একটি নেটও লাগিয়েছে। এছাড়াও, একটি চার্জিং পয়েন্ট এবং একটি সুইচ লাগিয়েছে। এরপরেই তৈরি হয়ে গিয়েছে মিনি কুলার। পুরো কাজটি করতে পাম্মির দুই থেকে তিন দিন সময় লেগেছে।

এখন লোডশেডিং হলেই পাম্মি তার কুলারটি ব্যবহার করে। পাশাপাশি, তার পড়াশোনাও চালিয়ে যেতে পারে। পাম্মি জানিয়েছে, ছোট থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। মিনি কুলার তৈরি তার এই স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ। ভবিষ্যতে আরও পড়াশোনা চালিয়ে যাওয়া এবং আরও নতুন যন্ত্র তৈরি করাই লক্ষ্য তার।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া