শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শুক্রাণুর পরিমাণ তলানিতে, ক্রমশ বেরঙিন যৌন জীবন? এই সব কৌশলেই তরতরিয়ে বাড়বে বাবা হওয়ার ক্ষমতা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ এপ্রিল ২০২৫ ২৩ : ৪৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ বেরঙিন হচ্ছে যৌন জীবন? বিছানায় উত্তেজনার ছিটেফোঁটাও নেই? কিন্তু দাম্পত্যের বড় অস্ত্রই যে স্বাভাবিক যৌন জীবন, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। আসলে আজকাল কর্মব্যস্ততার জীবনে ভুল খাদ্যাভ্যাস, শরীরচর্চায় অনিয়ম সহ একাধিক কারণে অল্প বয়সেই জাঁকিয়ে বসছে বিভিন্ন অসুখ, প্রভাব পড়ছে যৌন জীবনেও। অকালেই তলানিতে ঠেকছে  শুক্রাণু-ডিম্বাণুর পরিমাণ, গুণমান৷ ক্রমশ কমছে প্রজনন ক্ষমতা। সেক্ষেত্রে কয়েকটি সহজ কৌশল মেনে চললেই সুফল পাবেন। জেনে নিন সেই বিষয়ে- 

* ওজন নিয়ন্ত্রণে রাখুন: অতিরিক্ত ওজন শুধু শরীরে নয়, যৌন স্বাস্থ্যে  প্রভাব ফেলে। বাড়তি মেদ পুরুষদের মধ্যে শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়। 
* নিয়মিত ব্যায়াম করুন: কম শুক্রাণুর সংখ্যা ও শুক্রাণুর খারাপ গুণগত মানের কারণে চিন্তায় থাকলে আজই শরীরচর্চা শুরু করুন। গবেষণা বলছে, প্রতিদিন ৫০ মিনিট করে অ্যারোবিক এক্সারসাইজ করলে শুক্রাণুর সংখ্যা বাড়ে। তবে অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলুন। এতে টেস্টোস্টেরনের হরমোনে নেতিবাচক প্রভাব পড়বে। 
* মানসিক চাপমুক্ত থাকুন: বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়িয়ে দেয় মানসিক চাপ। নিয়মিত দুশ্চিন্তা, অবসাদে ভুগলে শুক্রাণুর উৎপাদন কমে যায়। মানসিক স্বাস্থ্য ভাল রাখতে যোগব্যায়াম, মেডিটেশন বা কাউন্সেলিং-এর সাহায্য নিতে পারে। 
* ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন:  গবেষণায় দেখা গিয়েছে, ধূমপান শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে। তার সঙ্গে নষ্ট করে দিতে পারে বীর্যের গুণগত মান। শুধু ধূমপান নয়, অ্যালকোহল সহ যে কোনও নেশাই প্রজনন ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে। 
* পুষ্টিসমৃদ্ধ খাবার- ভিটামিন ডি, ক্যালশিয়াম, অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে। এমনকী এতে শুক্রাণুর গুণগত মানও উন্নত হয়। যার জন্য ফল, সবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার খান। জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন সি ও ই-ও শুক্রাণুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
* ওষুধের সাহায্য: কিছু ওষুধ শুক্রাণু উৎপাদন এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থাকলে হরমোন চিকিৎসা করতে হতে পারে।
* বীর্য বিশ্লেষণ: নিয়মিত বীর্য বিশ্লেষণ সময়ের সঙ্গে শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা কিংবা গুণমান বাড়াতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া