শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাদক সঙ্কটে জেরবার কেরল, স্কুল থেকে কলেজ ক্যাম্পাস, নেশার কুহেলিকায় 'ইশ্বরের আপন দেশ'

SG | ০৪ এপ্রিল ২০২৫ ২৩ : ৪৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কেরলকে বলা হয় 'ইশ্বরের আপন দেশ'। এহেন কেরলে মাদক সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। স্কুল, কলেজ এবং মধ্যবিত্ত ঘরের পড়ুয়ারা এখন এই সঙ্কটে সবচেয়ে বেশি আক্রান্ত। কোচির এক ১৫ বছর বয়সী ছাত্রী, যার নাকেল দিয়ে রক্ত পড়া থামছেই না, তার চরম উপলব্ধি— “আর না, আর মাদক নয়।” গাঁজা দিয়ে শুরু হয়েছিল, এরপর এল এমডিএমএ, কোকেন—মাত্র দু’বছরে!

কেরলের মতো 'শিক্ষিত' রাজ্যে, যেখানে স্বাস্থ্যের সূচকগুলি বরাবর উঁচু, সেখানে মাদক এখন বড় চ্যালেঞ্জ। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত NDPS আইনের অধীনে কেস বেড়েছে ৩০০ শতাংশ। ২০২২ সালে কেরলে ২৬,৬১৯ টি মামলা রেজিস্টার হয়েছে—পাঞ্জাব ও উত্তরপ্রদেশকেও ছাড়িয়ে গেছে।

কেরলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা—এরনাকুলাম। এখানে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত NDPS আইনের অধীনে ৮,৫৬৭টি কেস নথিভুক্ত হয়েছে। শুধুমাত্র কোচিতেই ৬,৪৩৬টি।

পুলিশ ও আবগারি দপ্তর ‘অপারেশন ডি-হান্ট’ এবং ‘অপারেশন ক্লিন স্লেট’-এর মাধ্যমে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। হোস্টেল, হোটেল, পেয়িং গেস্ট হাউসে চলছে অভিযান। সম্প্রতি ফোর্ট কোচির এক হোটেল থেকে ৩০০ গ্রাম এমডিএমএ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অ্যাপ, ইনস্টাগ্রাম, ডার্ক ওয়েব এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চলছে কেনাবেচা। স্কুলপড়ুয়া থেকে শুরু করে বিটেক পড়ুয়ারা—সবাই এই মরণফাঁদে জড়িয়ে পড়ছে।

রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা বলেন, “কেরলে এখন টাকাও আছে, তাই ড্রাগ মাফিয়ারা এখানে বাজার গড়ছে। তরুণদের টার্গেট করছে—কারণ ওরাই সহজ শিকার।”

বিশেষজ্ঞদের মতে, কেরালার এই সমস্যা আর শুধু আইনশৃঙ্খলার নয়, এক ভয়াবহ জনস্বাস্থ্য সঙ্কট হয়ে দাঁড়িয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া