সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ এপ্রিল ২০২৫ ২২ : ৩০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ফের বিরাট পতন হল শেয়ার বাজারে। বিগত দুদিন খানিকটা ভাল অবস্থায় থাকলেও ফের একবার শেয়ার বাজারের রক্তক্ষরণ শুরু হল।
শুক্রবার যেন ব্ল্যাক ফ্রাইডে। দিনের শুরু থেকেই স্টক মার্কেট ধাক্কা খেতে শুরু করে। এরপর যত দিন এগিয়ে যেতে থাকে ততই সেনসেক্স থেকে শুরু করে নিফটি সবতেই নিচের দিকে চলে যেতে থাকে বাজারদর।
এদিন সেনসেক্স ৯৩০.৬৭ পয়েন্টের ধাক্কা খায়। ফলে দিনের শেষে সেনসেক্স রইল ৭৫ হাজার ৩৬৪.৬৯ পয়েন্টে। অন্যদিকে নিফটিও নিচের দিকে নামতে শুরু করে। সেখানেও ৩৪৫.৬৫ পয়েন্ট নিচের দিকে ধাক্কা খায়। ফলে দিনের শেষে সেটিও থাকে ২২ হাজার ৯০৪.৪৫ পয়েন্টে।
বিশ্বের বর্তমান অর্থনীতির দিক থেকে নজর রেখে এই পতন অনেকটাই বিনিয়োগকারীদের ধাক্কা দিল। তাহলে কী এখানেও ট্রাম্পের নীতির ধাক্কা এল। সেটাই এখন বিরাট প্রশ্ন হয়ে সকলের মধ্যে ঘুরছে। এদিনের প্রধান বৈশিষ্ট্য ছিল সমস্ত ধরণের ধাতু, রিয়েল ব্যবসা, ফার্মা, টেকনোলজি, অটো এবং তেল-গ্যাস সবতেই ধাক্কা লাগে।
এই ধাক্কার ফলে বাজার যে নেগেটিভ দিকে চলছে সেটা ভালোভাবেই বুঝতে পেরেছেন বিনিয়োগকারীরা। তবে এর মধ্যে খানিকটা সুখের খবর পাওয়া গিয়েছে। টাটা কনজিউমার প্রোডাক্টস, বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া এবং অ্যাপোলো হাসপাতাল খানিকটা হলেও মান রেখেছে। অন্যদিকে টাটা স্টিল, হিন্ডালকো, ওএনজিসি, টাটা মোটরস এবং কিপলা, টাটা স্টিল সবতেই অনেকটা ধাক্কা লেগেছে।
শুক্রবার আইটি স্টকেও ভালোমতো ধাক্কা লেগেছে। ইউপ্রো, টেক মাহিন্দ্রা, লারসেন টার্বো, এইচসিএল, টিসিএস, ইনফোসিস প্রতিটি প্রতিষ্ঠানের শেয়ারেও বেশ ধাক্কা লাগে। এই সবই মার্কিন নীতির ফলেই ঘটে চলেছে বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা।
যদি বাজারের এই হাল চলতে থাকে তাহলে আগামী সপ্তাহে কী হবে তা নিয়ে এখনই চিন্তায় পড়েছেন সকলে। যদি সোমবার থেকে ফের বাজার উপরের দিকে উঠতে শুরু না করে তাহলে সেটা ফের বাজারের নেতিবাচক দিক তুলে ধরবে। সেখানে এই বাজারে নতুন করে বিনিয়োগ হবে না বলেই আশঙ্কিত শেয়ার বিশেষজ্ঞরা।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?