বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন, ইউনূসের সঙ্গে দেখা করেই সাফ কথা জানিয়ে দিলেন মোদি!

Riya Patra | ০৪ এপ্রিল ২০২৫ ২২ : ১৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৈরিতার মাঝেই প্রথম সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। গত কয়েকমাসে দফায় দফায় উত্তাল বাংলাদেশ।  সরকার পতন, অন্তবর্তী সরকার গঠন, সেসবের পর প্রথমবার মুখোমুখি মোদি-ইউনূস। কী কথা হল দু’ জনের? 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মোদি ইউনূসকে বাংলাদেশের সংখ্যালঘুদের, হিন্দুদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন, বাংলাদেশ সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করছেন। একই সঙ্গে জানা গিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চাপ তৈরি করতে পারে, এমন কোনও বক্তব্য থেকে ইউনূসকে বিরত থাকার কথাও বলেছেন মোদি। সম্প্রতি ইউনূসের ভারতের সেভেন সিস্টার স্টেট নিয়ে মন্তব্য নিয়ে জোর চর্চা হয়েছে দেশের রাজনীতিতে।

 সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলায় ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুই দেশের সম্পর্কের কথাও মোদি বৈঠকে তুলে ধরেন বলে জানা গিয়েছে। 

বৈঠকের পর পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সীমান্তে, আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, বিশেষ করে রাতে সীমান্ত নিরাপত্তা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন মোদি।

বৃহস্পতিবার বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনের আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার আয়োজিত এক সরকারি নৈশভোজে প্রধানমন্ত্রী মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল। শুক্রবার বৈঠকে  বসলেন দু’ জনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া