শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bizarre: Couple broke up because of the foul smell of the partner during physical intimacy

লাইফস্টাইল | ‘ওখানে কী দুর্গন্ধ!’ দিনের পর দিন স্নান না করা প্রেমিকার কাছে ঘেঁষতে না পারায় প্রেমিক যা করলেন, শুনলে চোখ কপালে উঠবে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ এপ্রিল ২০২৫ ২২ : ০৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ন্যূনতম পরিচ্ছন্নতা বজায় রাখা যে কোনও মানুষের জন্যেই জরুরি। আর সেটুকু না থাকলে দূরে সরে যেতে পারেন কাছের মানুষরাও। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল মার্কিন যুক্তরাষ্ট্রে। নেটমাধ্যম রেডিটে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানিয়েছেন এমনই এক অভিজ্ঞতার কথা যা শুনে চমকে উঠেছেন নেটিজেনদের একাংশ।

ঠিক কী জানিয়েছেন যুবক? নিজের পোস্টে তিনি লিখেছেন, “সাধারণত আমরা একসঙ্গে জিমে যাই। আমি অনেকবার ওকে জিজ্ঞেস করেছি যে ও কেন নিয়মিত স্নান করে না? ও সবসময়ই একই কথা বলে, মেয়েরা নাকি তেমন ঘামে না, আর ও মেয়েদের অনুপাতেও খুব কম ঘামে!”

যুবক লেখেন, “আমি মোটেই ওর সঙ্গে একমত নই। আমি ওর গায়ের গন্ধ পাই। কিন্তু ও খুবই সংবেদনশীল, তাই আমি নিজের মনেই কথাটা চেপে থাকি।” সঙ্গীর দুর্গন্ধ তাঁদের যৌন জীবনেও প্রভাব ফেলছিল বলেও জানান যুবক। তবু ভালবাসার খাতিরে কিছুই বলছিলেন না তিনি। কিন্তু এর পরেই সনা অর্থাৎ উষ্ণ জলীয় বাষ্পের ভাপ নেওয়া শুরু করেন প্রেমিকা। আর এর পরেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় যুবকের।

তিনি লেখেন স্বাভাবিক ভাবেই উষ্ণ পরিবেশে থাকায় মারাত্মক ঘাম হতে থাকে প্রেমিকার। তবুও স্নান করতে অস্বীকার করেন প্রেমিকা। যুবক লিখেছেন, “আমি মারাত্মক গন্ধ পাচ্ছি, বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওঁর কাছে থাকলে আমার পক্ষে শ্বাস নেওয়াই দুর্বিষহ হয়ে ওঠে।” এমনকি বাহুমূলে এমন দুর্গন্ধ হয় যে যুবক রোমান্টিকতার ছলে একসঙ্গে স্নান করারও প্রস্তাব দেন প্রেমিকাকে। তাতেও রাজি হননি তিনি। শেষ পর্যন্ত প্রেমিকার বাহুমূলের দুর্গন্ধ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যুবক। কিন্তু তাও নিজের ভুল মানতে নারাজ তরুণী। বাধ্য হয়ে সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হন যুবক। ইতিমধ্যেই যুবকের পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া