শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অতিরিক্ত বাতকর্মের জেরে লজ্জায় পড়েন? জানেন বাতকর্ম জানান দিতে পারে শরীরে বাসা বেঁধেছে কোন রোগ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ এপ্রিল ২০২৫ ২১ : ৪৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: হজমের সমস্যা আপাতভাবে না থাকলেও যখন তখন বাতকর্মের বেগ আসার কারণে অনেকেই লজ্জায় পড়েন। আপনাকেও কি বাতকর্মের জন্য বিড়ম্বনায় পড়তে হয়? তাহলে জেনে রাখবেন, বাতকর্ম কিন্তু আদতে সুস্থতার লক্ষণ। এমনকী বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, বাতকর্ম কেমন হচ্ছে, তার উপর নির্ভর করে আপনি কতটা সুস্থ রয়েছেন। শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে কিনা তা জানান দিতে পারে বাতকর্ম। জেনে নেওয়া যাক সেই বিষয়ে- 

* গন্ধযুক্ত বাতকর্ম: যদি বাতকর্মে দুর্গন্ধ হয়, তাহলে হতে পারে আপনার পরিপাক ক্রিয়ায় সমস্যা হচ্ছে। বদহজম, কোষ্ঠকাঠিন্য, পরিপাকনালিতে ব্যাক্টেরিয়ার সংক্রমণ, কোনও নির্দিষ্ট খাবার সহ্য না হলে, অতিরিক্ত ফাইবারযুক্ত কিংবা সালফারযুক্ত খাবার বেশি খেলে এমনটা হতে পারে। আবার কিছু ওষুধের কারণেও বাতকর্মে গন্ধ হয়। 

* ঘন ঘন বাতকর্ম: বিশেষজ্ঞদের মতে, দিনে দশ বার বাতকর্ম হওয়া স্বাভাবিক। কিন্তু তার বেশি বাতকর্ম হলে তা শরীরে কোনও সমস্যার ইঙ্গিত হতে পারে। চিকিৎসকদের মতে, ‘ইরিটেবল বাওয়াল সিন্ড্রম’ রোগের ক্ষেত্রে এই সমস্যায় ভুগতে পারেন। আবার শরীরে বেশি হাওয়া ঢুকলে বদহজম হতে পারে। তখন বাতকর্ম বেশি হয়। 

* বাতকর্মের সঙ্গে ব্যথা: বাতকর্মের সময় যদি পশ্চাৎদেশে ব্যথা হয়, তা হলে তা অর্শের লক্ষণ হতে পারে। অনেক সময়ে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও এই সমস্যা হতে পারে। আবার বাতকর্মের সঙ্গে তলপেটে ব্যথা হলে তা কোনও কোনও খাবারে ইনফেকশন কিংবা অ্যালার্জি থেকে হতে পারে। 

* ঋতুস্রাবকালীন বাতকর্ম: ঋতুস্রাবের সময়ে শরীরে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের প্রভাবে অনেকের গ্যাস-অম্বল এবং কোষ্ঠকাঠিন্যের বেশি হয় বলেও বাতকর্ম হতে পারে। 

* গন্ধহীন বাতকর্ম: শরীরে পাচনক্রিয়া ঠিক থাকলে এবং হজমের কোনও সমস্যা না হলে গন্ধহীন বাতকর্ম হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া