সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ এপ্রিল ২০২৫ ১৩ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যাঁরা ভোটার আইডির জন্য আবেদন করার সময় নিজেদের আধারের তথ্য শেয়ার না করার সিদ্ধান্ত নেন, তাদের শীঘ্রই নির্বাচন কমিশনের (ইসি) সামনে তাদের কারণ ব্যাখ্যা করতে হতে পারে। নির্বাচনী ইআরও-এর কাছে সশরীরে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলাই এই পদক্ষেপের উদ্দেশ্য।
ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে গিয়ে আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি জি নিরঞ্জন। তারই ভিত্তিতে কমিশন নয়া পদক্ষেপের কতা জানিয়েছে। এই নিয়ে শীঘ্রই কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করা হতে পারে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি স্বরাষ্ট্র, আইন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং ভারতের UIDAI (ইউআইডিএআই) এর আধিকারিকদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রস্তাবটি আলোচনা করা হয়েছে।
ফর্ম ৬বি-তে সংশোধনের মাধ্যমে নতুন নীতিটি ২০২৫ সালের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচনের আগে কার্যকর হতে পারে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পরে, আইন মন্ত্রণাককে পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করতে হবে।
ভোটার তালিকা প্রমাণীকরণের উদ্দেশ্যে ভোটারদের কাছ থেকে আধার নম্বর সংগ্রহ করার জন্য ফর্ম ৬বি চালু করা হয়েছিল। তবে, বর্তমান ফর্মটিতে কেবল দু'টি বিকল্প রয়েছে - হয় ১২-সংখ্যার আধার নম্বর জমা দেওয়া অথবা ঘোষণা করা যে ভোটারের কাছে আধার নম্বর নেই।
১৮ মার্চ আলোচিত নতুন প্রস্তাবে পরবর্তী বিকল্পটি বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। পরিবর্তে, তাদের আধারের তথ্য ভাগ করে নিতে অনিচ্ছুক ভোটারদের একটি বিকল্প পরিচয়পত্র জমা দিতে হবে এবং তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য একটি নির্দিষ্ট তারিখে ইআরও-এর সামনে উপস্থিত হতে হবে।
ইআরও, সাধারণত একজন সিভিল সার্ভিস বা রাজস্ব আধিকারিক, ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন এবং রক্ষণাবেক্ষণ তদারকি করার দায়িত্বপ্রাপ্ত। যদি ফর্ম ৬বি-তে নতুন সংশোধনী কার্যকর করা হয়, তাহলে এই কর্মকর্তারা একজন ভোটারের আধার নম্বর শেয়ার না করার সিদ্ধান্তের পিছনের কারণগুলি যাচাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?