শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AkashDebnath | | Editor: Syamasri Saha ০৪ এপ্রিল ২০২৫ ১৯ : ১৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন ৩০ এপ্রিলের পর থেকেই গরমের ছুটি পড়ে যাবে স্কুলগুলিতে। আর গরমের ছুটি মানেই বাঙালির পাহাড় যাওয়া চাইই চাই। কিন্তু দার্জিলিং-কালিম্পং তো অনেক হল, এবার বরং ঘুরে আসতে পারেন এমন একটি পাহাড়ি গ্রাম থেকে যেখানে ভিড়ভাট্টা কম আর প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর। নিভৃতে কয়েকটা দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম তিনচুলে।
কী কী দেখবেন?
তিনচুলে মূলত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
১। অর্কিডের বন: তিনচুলেতে বিভিন্ন প্রজাতির কমলা অর্কিড দেখতে পাওয়া যায়। বন জুড়ে এই অর্কিডের মনোরম দৃশ্য মন মুগ্ধ করে তোলে।
২। তিনচুলে মনেস্ট্রি: এখানে একটি পুরনো মনেস্ট্রি রয়েছে। শোনা যায়, এক লামা এই মনেস্ট্রিতে দীর্ঘ ১৭ বছর ধরে ধ্যান করেছিলেন। মনেস্ট্রির শান্ত পরিবেশ কমিয়ে দেবে মানসিক চাপ।
৩। চা বাগান: উত্তরবঙ্গে যাবেন আর চা বাগান দেখবেন না, তাই কি হয়? তিনচুলের আশেপাশে বেশ কয়েকটি সুন্দর চা বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পেশক টি এস্টেট।
৪। তিনচুলে ভিউ পয়েন্ট: এই স্থানটি থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণীর অসাধারণ দৃশ্য দেখা যায়। সূর্যোদয়ের সময় এখানকার দৃশ্য আরও মনোরম হয়ে ওঠে।
৫। গুমবাদারা ভিউ পয়েন্ট: এটি ৩৬০ ডিগ্রি ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এখান থেকে দার্জিলিং, সিকিম এবং পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার জন্য এটি একটি চমৎকার জায়গা।
কোথায় থাকবেন?
তিনচুলেতে থাকার জন্য মূলত হোমস্টের ব্যবস্থা রয়েছে। এখানে বিলাসবহুল হোটেল বা রিসোর্ট তেমন নেই। রাই রিসোর্ট, গুরুং কটেজ, হিল ভিউ হোমস্টে, প্রকৃতি ভিলেজ হোমস্টে-এর মতো হোমস্টেগুলিতে সাধারণত স্থানীয় খাবার পাওয়া যায় এবং এখানকার আতিথেয়তাও খুব ভাল। তবে গরমের ছুটিতে গেলে আগে থেকে বুক করে যাওয়া ভাল, নয়তো জায়গা নাও মিলতে পারে।
কাছাকাছি আর কী দেখার আছে?
হাতে কয়েকটা দিন সময় থাকলে আশপাশে আরও কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন। তিনচুলের কাছেই অবস্থিত একটি সুন্দর গ্রাম লামাহাটা। এখানকার ইকো পার্ক এবং ওয়াচ টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়। জোড়পোখরি নামেও একটি সুন্দর টুরিস্ট স্পট রয়েছে। বিশেষ করে যাঁরা প্রকৃতি ভালবাসেন তাঁদের জন্য এই জায়গাটি খুবই আকর্ষণীয়। এখানে জোড়া পুকুর রয়েছে ভাগ্য ভাল থাকলে এই পুকুরে বিরল পাহাড়ি স্যালমান্ডার দেখতে পাওয়া যায়। কমলালেবুর বাগান দেখতে চাইলে চলে যেতে পারেন সিটং। আর যাঁরা পাহাড়ে গিয়েও বাঙালিয়ানায় মজে থাকতে চান তাঁরা চলে যেতে পারেন মংপু। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি বাড়ি রয়েছে যা ঘুরে দেখা যেতে পারে। মৈত্রেয়ী দেবীর বিখ্যাত বই মংপুতে রবীন্দ্রনাথ এই জায়গাটির উপরেই লেখা।
কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিনচুলে যাওয়ার জন্য দুটি প্রধান উপায় আছে। স্টেশন থেকে সরাসরি তিনচুলের জন্য প্রাইভেট গাড়ি ভাড়া করা যায়। এটি সবচেয়ে সুবিধাজনক উপায়। পৌঁছতে সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। গাড়ির ভাড়া সাধারণত ২৫০০-৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। কী গাড়ি নিচ্ছেন তার উপর নির্ভর করবে দাম। যাঁদের পাহাড়ে ঘোরার অভিজ্ঞতা আছে, তাঁরা নিশ্চিন্তে প্রথমে শেয়ার ট্যাক্সি বা বাসে করে কালিম্পং চলে যান। কালিম্পং থেকে তিনচুলের জন্য সরাসরি শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি পাওয়া যায়। কালিম্পং থেকে তিনচুলে যেতে প্রায় ১-১.৫ ঘণ্টা সময় লাগে। এই পথে খরচ তুলনামূলকভাবে কম হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?