বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | প্রবল বৈরিতার মাঝেই প্রথম সাক্ষাৎ মোদি এবং ইউনূসের, প্রকাশ্যে দুই রাষ্ট্রনেতার করমর্দনের ছবি

AD | ০৪ এপ্রিল ২০২৫ ১৮ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে নানা কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেই দ্বন্দ্বের মাঝেই প্রথমবার সাক্ষাৎ হল দুই দেশের রাষ্ট্রপ্রধানের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাক্ষাৎ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। করমর্দনও করলেন দুই দেশের প্রধান। সূত্রের খবর, বৈঠকও সারতে পারেন মোদি এবং ইউনূস। বেইজিংয়ের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মধ্যে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি।

দেশব্যাপী আন্দোলনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকার উৎখাত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় বাংলাদেশে। এরপর থেকে দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক ক্রমশ শীতল হয়ে ওঠে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান। ক্ষমতা পরিবর্তনের পরের মাসগুলিতে, ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে। ঢাকা জোর দিয়ে বলেছে, "বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের সমস্যা"। এরই মাঝে চীনের সঙ্গে সখ্যতা বজার রাখতে গিয়ে উত্তর-পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেছিলেন ইউনূস। চীনা লগ্নি টানতে গিয়ে তিনি বলেছিলেন, 'ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্য, যাকে সাত বোন রাজ্য বলা হয়, সেগুলি সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। আমরা (বাংলাদেশ) সমগ্র অঞ্চলের (উত্তর-পূর্ব ভারত) সমুদ্রের একমাত্র অভিভাবক।' শুধু এখানেই শেষ নয়, চীনা অর্থনীতর সম্প্রসারণের সুযোগ হিসেবে উত্তর পূর্ব ভারতকে দেখা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইউনূসের মন্তব্যের তীব্র বিরোধীতা করেছিলেন। এর আগে গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে মোদি চিঠি লিখেছিলেন ইউনূসকে। 

বৃহস্পতিবার বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনের আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার আয়োজিত এক সরকারি নৈশভোজে প্রধানমন্ত্রী মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল। মোদি ছাড়াও, বিমসটেক সম্মেলনে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের নেতারা অংশগ্রহণ করেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া