শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | যাত্রীদের সহ্যের সীমা পার, ৪০ ঘন্টার বেশি অতিক্রান্ত, এখনও তুরস্কের বিমানবন্দরে আটকে লন্ডন থেকে মুম্বইগামী বিমান

RD | ০৪ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভার্জিন আটলান্টিকা নামক একটি সংস্থার বিমান লন্ডন থেকে মুম্বই আসছিল। ওই বিমানে রয়েছেন ২৫০-এর বেশি যাত্রী, যার অধিকাংশই ভারতীয়। মাঝ আকাশে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য তুরস্কের এক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয়। এরপর ৪০ ঘণ্টার বেশি অতিক্রান্ত। কিন্তু, তুরস্ক বিমানবন্দরেই আটকে রয়েছে সেই বিমান। 

ভার্জিন আটলান্টিকা বিমান সংস্থার এক মুখপাত্র বলেছেন যে, "গত ২রা এপ্রিল লন্ডন থেকে মুম্বাইগামী VS358 বিমানটি দিয়ারবাকির বিমানবন্দরে এক যাত্রীর চিকিৎসার জন্য জরুরি অবতরণ করে। অবতরণের পর, বিমানটি একটি কারিগরি সমস্যার সম্মুখীন হয়। সমস্য়া সমাধানের জন্য কাজ চলছে আমাদের গ্রাহক এবং ক্রুদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা আচমকা উদ্ধূত অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পাওয়ার সাপেক্ষে, আমরা ৪ এপ্রিল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২ টায় দিয়ারবাকির বিমানবন্দর থেকে মুম্বাইগামী VS1358 বিমান রওনা দেবে। যদি অনুমোদন না পাওয়া যায়, তাহলে আমরা আগামীকাল অন্য একটি তুর্কি বিমানবন্দরে গ্রাহকদের জন্য একটি বিকল্প বিমানে বাস স্থানান্তরের পরিকল্পনা করছি যাতে আমাদের গ্রাহকদের মুম্বাইয়ের যাত্রা সম্পূর্ণ করা যায়।"

 

আটকে পড়া যাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যরা সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। অনেকেই বিমানবন্দরে অপেক্ষা করার সময় ৩০০ জনেরও বেশি যাত্রীর জন্য একটি মাত্র শোচাগারের অভিযোগ করেছেন। একজন যাত্রী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, যাত্রীদের প্রচণ্ড ঠাণ্ডায় কম্বলও সরবরাহ করা হয়নি। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে যে, যাত্রীরা বিমানবন্দরের সিটে বিশ্রাম নিচ্ছেন।

যাত্রীদের বর্তমান অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভার্জিন আটলান্টিকের একজন মুখপাত্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে এবং বিমান সংস্থা একটি সমাধানের জন্য কাজ করছে।

 

আঙ্কারায় ভারতীয় দূতাবাস জানিয়েছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া