শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ এপ্রিল ২০২৫ ১৫ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে রক্তক্ষরণ। কোভিড অতিমারির পর মার্কিন অর্থনীতিতে এত বড় ধাক্কা এই প্রথম। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে, আমেরিকার অর্থনীতি ফের মাথা তুলবে। নিশ্চিন্ত মার্কিন প্রেসিডেন্ট এই ইঙ্গিতও দিয়েছেন যে, সপ্তাহান্তটা তিনি তাঁর ফ্লরিডার গল্ফ রিসর্টে কাটাবেন।
পরিসংখ্যান অনুসারে, এস অ্যান্ড পি ৫০০ ৪.৮ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় ক্ষতি। প্রযুক্তি-সমৃদ্ধ ন্যাসডাক ৬ শতাংশ এবং ডাও জোন্স ৪.০ শতাংশ হ্রাস পেয়েছে।
যদিও এসব নিয়ে মোটেও ভাবতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ইঙ্গিত, সপ্তাহান্তটা তিনি তাঁর ফ্লরিডার গল্ফ রিসর্টে কাটাবেন। তিনি বলেছেন, "ডোনাল্ড ট্রাম্পের উপর আস্থা রাখুন। মার্কিন অর্থনীতির ভিত খুব শক্ত, যা আরও মজবুত হচ্ছে।" ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট, একটি বিশাল অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদেশি নির্মাতাদের উপর নির্ভরতা থেকে মুক্ত করতে চান। যা তিনি একটি চিকিৎসা পদ্ধতির সঙ্গে তুলনা করেছেন।
ওয়াল স্ট্রিটের ধস সম্পর্কে ট্রাম্র বলেছেন, "এটিই প্রত্যাশিত। রোগী খুব অসুস্থ ছিলেন। অর্থনীতিতে অনেক সমস্যা ছিল। অস্ত্রোপচার হয়েছে। ধৈর্য্য ধরুন, মার্কিন অর্থনীতির বৃদ্ধি ঘটবে, যা আশ্চর্যজনক হতে চলেছে।"
মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে দ্বিতীয়বার বসেই আমেরিকার শুল্ক নীতিকে আমূল পরিবর্তন এনেছেন ট্রাম্প। ঘোষণা করেছেন পারস্পারিক শুল্কের। অর্থাৎ, যে দেশ আমেরিকার পণ্য থেকে যত শুল্ক নিয়ে থাকে, তাদের উপরেও পাল্টা তত শুল্কই চাপানো হয়েছে। এ বিষয়ে আমেরিকার স্বার্থের কথা বিবেচনা করেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রশাসন বুধবারের পর থেকে ভিয়েতনামের পণ্য থেকে ৪৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, চিনের পণ্যে ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে, যেসব পণ্যের জন্য আমেরিকা অন্যদেশের উপর নির্ভরশীল সেইসব পণ্যে তেমন শুল্ক আরোপ করা হয়নি।
ট্রাম্পের বুধবারের ঘোষণার পর বিভিন্ন দেশ যেমন আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপানোরও হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্পের নতুন নীতিতে প্রায় প্রতিটি দেশের উপরেই ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। আমেরিকায় রফতানি হওয়া গাড়ির উপরও শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টা কানাডা-ও প্রত্য়াঘাত করেছে। তারাও মার্কিন গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে। বিভিন্ন বহুজাতিক সংস্থা অন্যান্য দেশে গাড়ি উৎপাদন বন্ধ রেখেছে। বিনিয়োগকারীদের অনেকেই সোনা কেনা বন্ধ রেখে ভবিষ্যতের কথা ভেবে নিরাপদ কিছু কিনতে চাইছেন। ডলারের মূল্যমান হ্রাস মার্কিন নাগরিকদের কপালে ভাঁজ ফেলেছে।এর জেরে আগামী দিনে আমেরিকা মুদ্রাস্ফীতির কবলে পড়তে পারে বলে আশঙ্কা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?