সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ এপ্রিল ২০২৫ ১৪ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের শুরুতেই কাঠফাঠা গরম। সঙ্গে প্রবল আদ্রতা। চরম অস্বস্তিতে নাজেহাল অবস্থা। দুয়ারে বৈশাখ, জৈষ্ঠ্য, ফলে পারদ কোথায় উঠবে তা ভেবেই চিন্তায় বঙ্গবাসী। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় সকলে। কবে সদয় হবেন বরুণদেব? আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে, বৃষ্টি হলেও গরমের হাত থেকে নিস্তার মিলবে না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আগামী কয়েকদিন ঝড়, বৃষ্টি হতে পারে। তবে, এই বৃষ্টির গরমের হাঁসফাঁস সাময়িক কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে, উল্টে তা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস-
দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড়, বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপকূল এবং পূর্বাঞ্চলের জেলাগুলিতে আগামী রবি ও সোমবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আগামী মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস-
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদা-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯০ শতাংশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?