বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ এপ্রিল ২০২৫ ০৪ : ৪০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনের আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার আয়োজিত এক সরকারি নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে। যা আঞ্চলিক সম্মেলনের ফাঁকে তাঁদের সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও, বিমসটেক শীর্ষ সম্মেলনে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের নেতারা অংশগ্রহণ করেন। এই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেন বলে নানা সূত্রে খবর মিলছে।
গত বছর অগাস্টে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতনের পর, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তারপর থেকেই দুই দেশের সম্পর্কে চাপানউতোর অন্য মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব দিল্লি। যা সেদেশের অন্তবর্তীকালীন সরকারকে গিয়ে জানিয়েও এসেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর। যা নিয়ে অসন্তুষ্ট ঢাকা।
সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ইউনূস। সেখানে নিজেদের দেশে চিনা বিনিয়োগ আনতে ইউনূস ভারতের প্রসঙ্গ তোলেন। বাংলাদেশকে তিনি বঙ্গোপসাগরের 'অভিভাবক' হিসাবে ব্যাখ্যা করেন। চিনকে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার আর্জি জানান। সেই সূত্রেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে ইউনূস বলেন, "সমুদ্রের (বঙ্গোপসাগর) একমাত্র অভিভাবক বাংলাদেশ। ভারতের উত্তর-পূর্ব দিকের সাত রাজ্যকে বলা হয় সাত বোন। এগুলি স্থলভাগ দিয়ে ঘেরা। এদের সমুদ্রে পৌঁছোনোর কোনও পথ নেই।"
ভারতের রাজনৈতিক নেতারা ইউনূসের মন্তব্যের নিন্দা করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যকে "আপত্তিকর এবং অগ্রহণযোগ্য" বলেছেন। সতর্ক করে শর্মা জানিয়েছেন যে, ইউনূসের মন্তব্য কৌশলগত 'চিকেনস নেক' করিডোর নিয়ে বিতর্ককে পুনরুজ্জীবিত করেছে, যা পশ্চিমবঙ্গের সংকীর্ণ স্থলভাগ যা উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করে।
মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে "কৌশলগত ঘুঁটি" হিসেবে দেখার অভিযোগ করেছেন এবং ইউনূসকে ভারতের সার্বভৌমত্ব সম্পর্কে 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্য করার বিরুদ্ধে সতর্ক করেছেন।
এই আবহেই ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনে রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গেল মোদি ও ইউনূসকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?