শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ এপ্রিল ২০২৫ ০৪ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টায় কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে তৈরি গাড়ির উপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন। ফলে চ্যালেঞ্জের মুখোমুখি কানাডা। এবার তারই বদলা ধোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ।বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করছে উত্তর আমেরিকার দেশটি।
মার্ক আগেই হুঁশিয়ারির সুরে বলেছিলেন যে, "আমরা এসব শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব এবং লড়ে যাব। আমরা আমাদের কর্মীদের স্বার্থ রক্ষা করব।"
প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, "CUSMA (কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো চুক্তি) মেনে চলে না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদিকৃত এমন সব যানবাহনের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে।"
কানাডার 'প্রতিশোধ'-এর ফলে কতগুলি যানবাহন প্রভাবিত হতে পারে সে সম্পর্কে কার্নি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি। তবে নিজের প্রতিক্রিয়াকে "নির্দিষ্ট উদ্দেশ্য প্রণোদিত এবং শক্তি মাপতেই করা" বলে অভিহিত করেছেন কানাডার প্রেসিডেন্ট।
ট্রাম্প হুঁশিয়ারির সুরে আগেই জানিয়েছিলেন যে, কোনও দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয়, সেই পরিমাণ শুল্ক সেই দেশের রফতানিজাত পণ্যে চাপাবেন তিনি। বুধবার ২ এপ্রিল বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবে, নতুন পারস্পরিক শুল্ক আরোপের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে মেক্সিকো এবং কানাডা। কানাডা এবং মেক্সিকোকে বাদ দেওয়ার কারণ হল, তারা ইতিমধ্যেই শুল্ক চাপানো হয়েছে। ফেন্টানিলের সঙ্গে যুক্ত কিছু পণ্যের উপর ২৫% এবং কানাডিয়ান জ্বালানি ও পটাশের উপর ১০%। এই বছরের শুরুতে, ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির উপর ২৫% কর আরোপ করেছিলেন। যার ফলে বাণিজ্য যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল। এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলির সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। তবে, মার্কিন-মেক্সিকো-কানাডা চুক্তির অধীনে আমেরিকায় প্রবেশকারী পণ্যগুলিতে কোনও শুল্ক আরোপ করা হবে না। অন্যদিকে, গাড়ি এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের উপর আরোপিত শুল্ক বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
উল্লেক্য, ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?