বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ এপ্রিল ২০২৫ ০২ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ছুটির রবিবার, দিল্লির কুশওয়াহা পরিবারের জন্য ছিল একটা সাধারণ দিন। পরিবারের ছোট মেয়ে প্রীতি কুশওয়াহা বাড়িতে একাই ছিলেন। কারণ তার বাবা-মা এবং বড় ভাই-বোন বাইরে গিয়েছিলেন। সন্ধ্যায় প্রীতির মা, তাঁর মেয়ের কাছ থেকে একটি ফোন পান। মেয়ে প্রীতি জানিয়েছিলেন, রুটি বানানো আছে, বাড়ি ফিরে মা যেন খেয়ে নেন। কিন্তু প্রীতির মা যখন বাড়ি ফিরে দরজা খুলতেই হাড়হিম দৃশ্য দেখেন। তখন প্রীতির নিথর দেহ ঝুলছিল সিলিং ফ্যান থেকে। পরিবারের অভিযোগ, এক দূরসম্পর্কের তুতো ভাইয়ের সঙ্গে প্রেমঘটিত সম্পর্কের জেকেই প্রীতি আত্মঘাতী হয়েছেন।
১৮ বছর বয়সি প্রীতি দিল্লির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। দু'বছর আগে পরিবারের সঙ্গে তিনি গ্রামের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যান। সেখানেই তাঁর দেখা হয় দূরসম্পর্কের তুতো ভাইয়ের সঙ্গে। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, হয় প্রেম। একসময়ে তাঁরা গোপনে বিয়েও সেরে নেন।
তবে এই সম্পর্কের কথা পরিবার জানত না। কিন্তু প্রীতির মৃত্যুর পর তাঁর এক বান্ধবী তাঁদের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট এবং বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন। হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রীতি তাঁর প্রেমিককে 'হাজব্যান্ড জি' (স্বামীজি) বলে সম্বোধন করতেন। ২০২৩ সালের এপ্রিল মাসের একটি চ্যাটে তিনি প্রেমিককে 'রিঙ্কু জি' বলেও উল্লেখ করেছেন। একটি ছবিতে দেখা যায়, প্রেমিক প্রীতির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রিঙ্কু, যা তাদের গোপন বিয়ের প্রমাণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি প্রীতি তাঁর মাথার লম্বা চুল কেটে ফেলেন। বোনের সঙ্গে এই নিয়ে প্রীতির বচসাও হয়েছিল। তিনি হঠাৎই হুমকি দেন, বেশি কিছু বললে মাথা মুড়িয়ে দেবেন। সেলুনে যাওয়ার কথা বললে পারিবারিক লজ্জা বাড়বে দেখে প্রীতির দাদা বোনকে ন্যাড়া করে দেওয়ার আশ্বাস দেন। বাড়িতেই প্রীতির চুল কেটে দেন দাদা। পরে জানা যায়, তাঁর প্রেমিক প্রায়ই বলতেন, 'তুমি খুব সুন্দর। যদি অন্য কেউ তোমায় পছন্দ করে ফেলে, আমি কী করব?' পরিবারের দাবি, তিনি প্রেমিকের প্রতি ভালবাসা দেখাতে চুল কেটে ফেলে ছিলেন। কিন্তু তাও সম্পর্ক ধরে রাখতে পারেননি। প্রীতি পরিবারের অন্য়ান্যদের সহ্গেও খারাপ আচরণ করতেন। ফলে কারোর সহ্গেই তাঁর আর তেমন সম্পর্ক ছিল না।
চ্যাট থেকে জানা যায়, এসবে লাভ হয়নি। প্রেমিক প্রীতিকে ব্লক করে দেন কিছুদিন আগে, সম্পর্কও রাখতে চাননি। আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ১৩ মার্চ ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে, প্রীতি লিখেছেন, "যদি সে আমাকে টেক্সট না করে? তাকে অবশ্যই আমাকে মনে রাখতে হবে।" ১৯ মার্চের আরেকটি ভিডিওতে, প্রীতি ক্যাপশনে লিখেছিলেন: "এটা আগে একটা পার্থক্য তৈরি করত। এখন, আমরা তাদের দিকে তাকাই না।"
প্রেমিকের সঙ্গে সম্পর্কের বাঁধান আলগা হতেই মানসিকভাবে ক্রমে ভেঙে পড়েছিলেন প্রীতি। প্রীতি তাঁর জীবন শেষ করে দেওয়ার আগে নিজের জন্য পিৎজা এবং একটি ঠান্ডা পানীয় অর্ডার করেছিলেন। ফোনের রেকর্ড অনুসারে, প্রীতি মাকে ফোন করার পর, ওই প্রেমিককেও ফোনও করেছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। এরপরই আত্মহননের পথ বেছে নেন।
পরিবারের অভিযোগ, প্রীতির আত্মহননের ১০ দিন অতিক্রান্ত। সমস্ত বিষয় পুলিশকে জানানো হয়েছে। তবুও কোনও লাভ হয়নি। কেউ কোনও পদক্ষেপ করেনি। প্রীতির প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কেউ তাঁকে ধরেনি। তরুণীর পরিবার এখন চায়, ন্য়ায় বিচার হোক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?