বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

RD | ০৩ এপ্রিল ২০২৫ ০২ : ০২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আগামী রবিবার রামনবমীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন সদ্য নির্মিত পামবান রেল সেতুর। ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরাম বা পামবান দ্বীপকে জুড়তেই তৈরি হয়েছে ২.২ কিলোমিটার বিস্তৃত এই নতুন রেলসেতু। সমুদ্রের উপরেই তৈরি হয়েছে নতুন সেতু। যা নির্মাণে খরচ পড়েছে মোট ৫৩৫ কোটি টাকা। পামবান দ্বীপকে জুড়তে, কেন্দ্র এই প্রথম রেলসেতু নির্মাণ করছে এমনটা নয়। ভারতীয় ভূখণ্ড এবং ওই দ্বীপের মধ্যে রয়েছে একটি যানবাহন চলাচলের সেতু, যা ইন্দিরা পয়েন্ট নামে খ্য়াত। 

যান্ত্রিক সমস্যার কারণে ২০২২ সালের ২৩ ডিসেম্বর পুরনো পামবান সেতু বন্ধ হয়েছে। সেই পুরনো রেল সেতুটি অকেজো হতেই নয়া সেতু তৈরি করতে নেমে পড়ে কেন্দ্র। অত্য়াধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় খুব সহজেই প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে এই নতুন রেল সেতু হয়ে ছোটানো যাবে ট্রেনগুলি। পাশাপাশি, জাহাজ পারাপার করানোর জন্য মাঝখান থেকে ১৭ মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে নয়া সেতুটি।

 

নতুন সেতুর ভিত্তিপ্রস্তর ২০১৯ সালের মার্চ মাসে কন্যাকুমারীতে স্থাপন করা হয়েছিল। যার নির্মাণ কাজ ওই বছর নভেম্বরে শুরু হয়েছিল। নতুন সেতুটি এখন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।

পুরনো পামবান সেতু ঘিরে রয়েছে নানা ইতিহাস। ১৯৬৪ সালের ঘূর্ণিঝড় ধনুষ্কোডি মারাত্মকভাবে প্রভাবিত করে সেতুকে, একটি সম্পূর্ণ ট্রেন সমুদ্রে ডুবে যায়। সেতুটির সামান্য ক্ষতি হয় এবং ৪৬ দিনের মধ্যে এটি সংস্কার করে আবার চালু করা হয়। ২০০৯ সালে মাল পরিবহণের জন্য এটি আরও শক্তিশালী করা হয়। ১৯৮৮ সাল পর্যন্ত এটি রামেশ্বরমের সঙ্গে একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিল, এরপর একটি পৃথক সড়ক সেতু নির্মাণ করা হয়।

রেলপথ মন্ত্রণালয় পুরনো সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এর রক্ষণাবেক্ষণ অযৌক্তিক বলে মনে করছে রেল। ভাঙার প্রক্রিয়া আসন্ন জুন মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। সমুদ্রে সেতুটির অবস্থান, জাহাজ চলাচলের বিষয়টি বিবেচনা করে, ধ্বংসাবশেষ অপসারণ করা সময়সাপেক্ষ হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া