শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শৈশবের স্মৃতি কেন মনে থাকে না? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ এপ্রিল ২০২৫ ০০ : ৫২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: জন্মের পরের মুহূর্তগুলো, প্রথম মাটিতে পা ফেলা, প্রথম কথা শেখা বা প্রথম শক্ত খাবার খাওয়া। শৈশবের টুকরো টুকরো নানা স্মৃতি মনে রাখতে পারলে কি ভালই না হত! কিন্তু জীবনের প্রথম কয়েকটি বছরের অমূল্য সময়ের কথা আমরা চাইলেও মনে করতে পারি না। কখনও কী ভেবে দেখেছেন কেন এমনটা হয়? গবেষকেরা বহুদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন। সম্প্রতি এবিষয়ে জানা গিয়েছে চমকে দেওয়া তথ্য। 

শৈশবকাল দ্রুত শেখার সময় হওয়া সত্ত্বেও এই সময়ের স্মৃতিগুলো  পরবর্তী শৈশবে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্থায়ী হয় না।। বেশিরভাগ মানুষই তিন বছর বয়সের আগে পর্যন্ত জীবনের কোনও কিছুই মনে করতে পারেন না। বিজ্ঞানের ভাষায় এই রহস্যকে বলে ‘ইনফ্যান্টাইল অ্যামনেশিয়া’। দীর্ঘদিনের সেই রহস্যভেদ করতেই সম্প্রতি একটি অত্যাধুনিক গবেষণার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে এক বছরের কম ও বেশি বয়সি ২৬ জন শিশুর  উপর ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এফআমআরআই) ব্যবহার করে গবেষকরা আবিষ্কার করেছেন যে শিশুরা প্রথম দিকে মস্তিষ্কে স্মৃতি , সঞ্চয় করতে পারলেও সেই স্মৃতি পুনরুদ্ধারের ক্ষমতা থাকে না। 

বহু বছর ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল, মানুষের শিশুকালের কথা মনে করতে না পারার কারণ হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এটি মানবদেহের মস্তিষ্কের এমন এক অংশ, যা স্মৃতি সঞ্চয় করে। শিশুকালে এটি পুরোপুরি বিকশিত হতে পারে না।
বর্তমানে নতুন গবেষণায় উঠে এসেছে, বিজ্ঞানীদের ধারণার চেয়ে অনেক আগেই স্মৃতি তৈরি করতে পারে শিশুরা।

সমস্ত পরীক্ষার পর দেখা গিয়েছে, খুব ছোট শিশুরাও তাদের হিপ্পোক্যাম্পাস ব্যবহার করে ‘এপিসোডিক’ স্মৃতি অর্থাৎ নির্দিষ্ট ঘটনার স্মৃতি ঠিক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতোই তৈরি করছে। কিন্তু তারপরও কেন শৈশবের কথা মনে রাখা যায় না? যার কারণ হিসেবে উঠে এসেছে, শৈশবের স্মৃতিগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না।  খুব দ্রুত ম্লান হয়ে যায়। আরেকটি কারণ হচ্ছে, এসব স্মৃতি বড় হওয়ার পরও মস্তিষ্কের গভীরে সঞ্চিত থাকে। তবে সেগুলোতে প্রবেশ করা যায় না।

গবেষকদের অনুমান, এক্ষেত্রে দ্বিতীয় ধারণাটি সত্যি হতে পারে। তাঁরা বলছেন, মানুষের প্রাথমিক জীবনের বিভিন্ন স্মৃতি এখনও মস্তিষ্কের কোথাও রয়ে যেতে পারে, যা মস্তিষ্কের কোথাও হয়েতো আটকে রয়েছে। সেই লুকানো স্মৃতিগুলো মানুষ বড় হওয়ার পরও মনে রাখতে পারে কিনা তা নিয়ে এখনও গবেষণা জারি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া