রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
বিভাস ভট্টাচার্য | ০৩ এপ্রিল ২০২৫ ০১ : ১৩Abhijit Das
বিভাস ভট্টাচার্য: এপ্রিলেই চালু হতে পারে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোরেলের যাত্রা। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল মেট্রোর এই নতুন পথের যাত্রার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি এই উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
মেট্রোর একটি সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত এই পথের 'সিআরএস' বা কমিশন অফ রেলওয়ে সেফটি পরীক্ষা হয়নি। কিন্তু দ্রুত এই পরীক্ষার এবং ইন্ডিপেন্ডেন্ট সেফটি অ্যাসেসমেন্ট বা আইএসএ-এর জন্যও অনুমোদন মিলে যাবে। তবে উদ্বোধন হলেও রাতারাতি ওই পথে বাণিজ্যিকভাবে মেট্রো চালু না হওয়ার সম্ভাবনাই বেশি। ওই সূত্রটি জানায়, উদ্বোধনের কিছুদিন পর থেকেই বাণিজ্যিকভাবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুটে যাত্রী নিয়ে গড়াবে মেট্রোরেলের চাকা।
হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল ইতিমধ্যেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ, এই মেট্রোপথ গিয়েছে বৌবাজার হয়ে। ২০১৯ সালের আগস্ট মাসে বৌবাজার এলাকায় মেট্রোর সুড়ঙ্গপথে কাজ চলার সময় আচমকাই মাটি বসে যেতে শুরু করে। যার জেরে বেশ কয়েকটি বাড়ি হেলে যায় এবং কিছু বাড়ি ভেঙেও পড়ে। জরুরী ভিত্তিতে বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় মেট্রো কর্তৃপক্ষ। কাজ বন্ধ থাকে বেশ কিছুদিন। পরবর্তী সময়ে খুব সতর্কতার সঙ্গেই যেখানে বিপর্যয় ঘটেছিল সেই এলাকায় কাজ শেষ করে মেট্রো। পাতা হয় রেললাইন এবং সফলভাবেই বৌবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়।
এবার চলতি মাসে এই পথের উদ্বোধন এবং পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে এই যাত্রা শুরু হওয়ার পর হাওড়ার সঙ্গে জুড়ে যাবে শিয়ালদহ এবং সল্টলেক। ফলে যাত্রীদের সময় বেঁচে যাবে অনেকটাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?