শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের এই রাজ্যে রয়েছে মাত্র একটি রেল স্টেশন! জানেন কোথায়?

RD | ০৩ এপ্রিল ২০২৫ ০০ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল যেন বিস্ময়ের কেন্দ্র। যতই জানা যায় তা যেন কম। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি, ভারতীয় রেলওয়ে।
দেশজুড়ে রয়েছে ৭,৪৬১টি রেল স্টেশন। এর মধ্যে উত্তর প্রদেশে ১,১৭৩টি ট্রেন স্টেশন রয়েছে, যা ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। তারপরেই মহারাষ্ট্র (৬৮৯), বিহার (৭৬৮), মধ্যপ্রদেশ (৫৫০) এবং গুজরাট (৫০৯)। কিন্তু আপনি কি জানেন, ভারতের এমন একটি রাজ্য আছে- যেখানে কেবল একটিই রেল স্টেশন আছে?  

ভারতের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত ছোট্ট রাজ্য মিজোরাম। এই রাজ্যেই রয়েছে মাত্র একটি রেল স্টেশন। উত্তর-পূর্বে ভারতের একেবারে সীমান্তে অবস্থিত মিজোরাম। ভারতীয় রেলের লাইন এখানেই শেষ হয়। মিজোরামের কোলাসিব জেলায় অবস্থিত, তিনটি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত বৈরাবি রেলওয়ে স্টেশনটি মূলত ১২.২৫ লক্ষ রাজ্যবাসীকে পরিষেবা দেয়।

বৈরাবি রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোড BHRB। মিজোরামের অন্যতম রেলওয়ে স্টেশন এবং কাটাখাল জংশন থেকে বৈরাবি পর্যন্ত ৮৪.২৫ কিলোমিটার দীর্ঘ ব্রড-গেজ রেলওয়ে লাইনের সঙ্গে সংযুক্ত। যা ২০১৬ সালের মার্চ মাসে সম্পন্ন হয়েছিল। এই ছোট্ট স্টেশনটিতে চারটি ট্রেন ট্র্যাক রয়েছে। ২০১৬ সালে এটিকে নতুন রূপ দেওয়া হয়েছে, যা মিজোরামের রাজধানী আইজল থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই ট্রেন স্টেশনে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

ভারতীয় রেলওয়ে বৈরাবি থেকে সাইরাং পর্যন্ত একটি নতুন রেল লাইন নির্মাণের পরিকল্পনা করছে। আইজলকে জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করাই এই পরিকল্পনার উদ্দেশ্য। তবে, মিজোরামের পাহাড়ি ভূখণ্ডে রেল ট্র্যাক নির্মাণ রীতিমত চ্যালেঞ্জিং প্রচেষ্টা। তাই মিজোরামের প্রত্যন্ত অঞ্চলে সীমিত রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

বৈরাবি স্টেশন থেকে আইজলের কাছে সাইরাং রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রস্তাবিত ৫১ কিলোমিটার দীর্ঘ রেল লাইনটি আনুমানিক ২,৩৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া