বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৩ এপ্রিল ২০২৫ ২৩ : ২৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: খরচ কমানোর উদ্দেশ্যে এবং নতুন ভাবে সমস্ত বিভাগকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে একলপ্তে ৭০ জনকে ছাঁটাই করেছিল বেঙ্গালুরুর একটি সংস্থা। কিন্তু সেই সকল কর্মীদের হাত সেখানেই ছেড়ে দেয়নি ওই সংস্থা। এদের মধ্যে ৬৭ জনকে নতুন খুঁজে পেতে সাহায্য করা হয়েছে সংস্থাটির তরফ থেকে। চাকরি খোঁজার মাধ্যম লিংকডইনে সেই ঘটনার কথা শেয়ার করেছেন সংস্থাটির সিইও। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।
কথা হচ্ছে 'ওকেক্রডিট' নামক একটি সংস্থাকে নিয়ে। সিইও-র নাম হর্ষ পোখর্ন। তিনি লিখেছেন, ''১৮ মাস আগে আমরা ৭০ জন কর্মীকে ছাঁটাই করেছিলাম। আমরা অনেক খরচ করে ফেলেছিলাম। অনেক কর্মীকে নিয়োগ করে ফেলেছিলাম। সেটা আমাদের ভুল ছিল মানছি। একজন প্রতিষ্ঠাতা হিসেবে এটা আমার করা সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি ছিল। কিন্তু আমরা এটা সঠিক উপায়ে করার চেষ্টা করেছি।''
হর্ষ ছাঁটাইয়ের পর 'ওকেক্রেডিট' কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন। তিনি জানিয়েছেন, ৭০ জন ক্ষতিগ্রস্ত কর্মীর সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রাখা হয়েছিল। এছাড়াও, সংস্থার তরফ থেকে তাঁদের নতুন চাকরি খুঁজতে সহায়তা করার জন্য নানা রকম পদক্ষেপ করেছে। এই সহায়তায় ফলে ৬৭ জন কর্মচারী তাঁদের নোটিশ পিরিয়ড শেষ হওয়ার আগেই নতুন চাকরি পেয়ে গিয়েছেন। হর্ষ লিখেছেন, ''৬৭ জন নোটিশ পিরিয়ড শেষ হওয়ার আগেই নতুন চাকরি পেয়ে গিয়েছেন। যেই তিন জন চাকরি পাননি, তাঁদের সংস্থার তরফ থেকে দুই মাসের অতিরিক্ত মাইনে দেওয়া হয়েছে।''
ওকেক্রেডিট সিইও তাঁর সংস্থার পদ্ধতি এবং বর্তমান প্রযুক্তি শিল্পে ছাঁটাইয়ের মধ্যে একটি স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেছেন। যেখানে অনেক কর্মীকে ইমেলের মাধ্যমে তাঁদের ছাঁটাই সম্পর্কে অবহিত করা হচ্ছে। এমনকি একটি ফোন কল ছাড়াই। তিনি লিখেছেন, "এই বছর এক লক্ষ ২০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। এবং তাঁদের অনেকেই একটি ফোনও পাননি। কেউ কেউ ব্লক করা ইমেলের মাধ্যমে জানতে পেরেছেন। কাউকে দিনের মাঝখানে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা অমানবিক। হ্যাঁ, ছাঁটাই ঘটে। কিন্তু আপনি কীভাবে তাদের পরিচালনা করেন তা আপনার সংস্কৃতি সম্পর্কে সবকিছু বলে। আমি জানি এই বিষয়ে আলোচনা করা কঠিন। কিন্তু আপনি যখন প্রতিষ্ঠাতা হয়েছিলেন তখন আপনি এটির জন্য প্রথম থেকেই তৈরি ছিলেন। আপনি যদি কাউকে নিয়োগের সময় 'পরিবার' বলে থাকেন, তবে তাঁদের ছেড়ে দেওয়ার সময় তাঁদের সঙ্গে পরিবারের মতো আচরণ করুন।"
হর্ষের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। ছাঁটাই পরিচালনার ক্ষেত্রে তাঁর সহানুভূতিশীল এবং বিবেচ্য পদ্ধতির জন্য সকলেই তাঁর প্রশংসা করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?