বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ এপ্রিল ২০২৫ ২৩ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ঋতুস্রাবের কারণে নবরাত্রী অনুষ্ঠান পালন করতে না পেরে উত্তর প্রদেশের ঝাঁসিতে এক মহিলা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ৩৬ বছর বয়সী প্রিয়াংশা সোনি বিষ পান করার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীনই মারা যান যুবতী।
প্রিয়াংশা, স্বামী মুকেশ সোনি এবং তাঁদের দুই কন্যা, সাড়ে তিন বছর বয়সী জানভি এবং আড়াই বছরের মানভির সঙ্গে থাকতেন।
স্ত্রী হারা স্বামী মুকেশের কথায়, প্রিয়ংশা নবরাত্রির জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নিচ্ছিলেন। ঈশ্বরের প্রতি তাঁর ছিল গভীর বিশ্বাস ও নিবেদিতপ্রাণ। নবরাত্রি পালন করবেন বলে প্রিয়াংশা অনেক দিন ধরেই খুব উত্তেজিত ছিলেন। কিন্তু, পুজোর প্রথম দিনেই তাঁর ঋতুস্রাব শুরু হয়। ফলে তিনি উপবাস করতে এবং পুজো করতে পারেননি। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্রিয়াংশা। মুকেশ তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও, তিনি অসহায় ছিলেন।
মুকেশ বলেছেন, "আমার স্ত্রী বারবার বলতেন যে, তিনি মায়ের পুজো করবেন। তিনি আমাকে পুজোর সব জিনিসপত্র আনতে বলেছিলেন। আমি এনেও ছিলাম। কিন্তু প্রথম দিনেই ওঁর মাসিক শুরু হয়ে যায়। ফলে তিনি পুজো করতে পারেননি। এতেই সে মানসিক হতাশায় ভুগতে শুরু করে। আমি তাঁকে ব্যাখ্যা করেছিলাম যে, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সে তা মেনে নিতে পারেননি। তাঁর মনে হয়েছিল, সে যেন গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে।"
পরদিন মুকেশ যখন তাঁর দোকানে ছিলেন, তখনই প্রিয়াংশা বিষ পান করেন বলে দাবি করেছেন স্বামী মুকেশ। বিষয়টা জানতে পেরেই পরিবার প্রিয়াংশাকে নিয়ে দ্রুত ঝাঁসি মেডিকেল কলেজে যায়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করে তোলেন।
এর পরে প্রিয়াংশা সোনিকে ছেড়ে দেওয়া হয় এবং বাড়িতে আনা হয়। তবে, বাড়িতে তাঁর স্বাস্থ্যের আবার অবনতি হলে পরিবার তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার সময় প্রিয়াংশার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি পুলিশ প্রিয়াংশার মৃতদেহটি দখল করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঝাঁসি শহরের পুলিশ আধিকারিক স্নেহা তিওয়ারি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, "কোতোয়ালি এলাকার বাসিন্দা এক মহিলা বিষ পান করেছিলেন। তাঁর স্বামী তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলেন, কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে , আরও তদন্ত চলছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?