বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ এপ্রিল ২০২৫ ২২ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন প্রতিবাদ। যা দাঁড়িয়ে দেখছেন পথচলতি সকলে। একটি দড়িতে বাঁধা রয়েছে বহু অভিযোগপত্র। সেই অবস্থাতেই সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে সরকারি আধিকারিকের দপ্তরে প্রবেশ করলেন! ঘটনাটি মধ্যপ্রদেশের সেহোর জেলার বিষনখেদির। এলাকায় জলকষ্টের সমস্যা বহু দিনের। বহু আবেদন নিবেদনেও কাজ হয়নি। তাই এবার অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন বিষনখেদির বজরঙ্গি।
বিষনখেদির বাসিন্দা বজরঙ্গি বুধবার সাংবাদিকদের কাছে জানান যে, তাঁর গ্রামে জল পাওয়া রীতিমত ভগবানের দেখা পাওয়ার সমান। তিনি বলেন, "আমি এখানে পানীয় জলের জন্য এসেছি। গ্রামের জল সংকটের কথা আমি জেলা কালেক্টর, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আকারে জমা দিয়েছিলাম। কিন্তু, কিছুই হয়নি,। তাই আমি এখানে অভিযোগপত্র নিয়ে এসেছি।"
यह है भाजपा शासन काल में "जल जीवन मिशन" की असल सच्चाई...
— Rahul Raj | राहुल राज (@rahulraj_kisaan) April 3, 2025
जल संकट की मार झेल रहे सीहोर के ग्राम बिशनखेड़ी के ग्रामीण बुधवार को जल संकट दूर करने के लिए प्रसाशन को दिए गए आवेदनों की पूछ बनाकर अजगर की तरह लेटकर कमिश्नर कार्यालय भोपाल तक पहुचे...
ग्रामीणों का कहना है कि सीहोर में… pic.twitter.com/23y0cbq9eN
বজরঙ্গি তাঁর গ্রামের সরপঞ্চকে সমস্যা সমাধানের চেষ্টা না করা এবং দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
তিনি দাবি করেন যে জলের অভাব এতটাই তীব্র যে মানুষ, বিশেষ করে মহিলারা প্রকৃতির ডাকে সাড়া দিতে সামান্য জল বহন করতে বাধ্য হচ্ছেন।
তবে, জেলার আধিকারিকরা বজরঙ্গির দাবির সঙ্গে একমত নন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ সাক্সেনা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান যে, বুধবার আধিকারিকরা বিষনখেড়ি পরিদর্শন করেন এবং দেখেন যে কমিউনিটি সেন্টারের কাছে জলের ঘাটতি রয়েছে। একটি বোরওয়েল খনন করে সেখানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এই বোরওয়েলটিতে একটি পাম্প বসিয়ে ট্যাঙ্কে জল সংরক্ষণ করা হচ্ছে। এই গ্রামের জনসংখ্যা ২,১০০ এবং এখানে ২০টি হ্যান্ড পাম্প রয়েছে। যার মধ্যে ১২টি সচল।
সাক্সেনার মতে, গ্রামের বেশিরভাগ বাড়িতে নিজস্ব জলের কল রয়েছে, যেখান থেকে অন্যান্য গ্রামবাসীরাও জল পান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?