বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ এপ্রিল ২০২৫ ২১ : ৫২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বন্ধ করতে বলা হল অ্যাপ বাইক পরিষেবা। আগামী ৬ সপ্তাহের মধ্যেই পরিষেবা বন্ধ করতে নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট।
বুধবারই আদালতের তরফে জানানো হয়েঠে যে, মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮-র ৩ নম্বর ধারার অধীনে সরকার প্রয়োজনীয় গাইডলাইন জারি না করা পর্যন্ত রাজ্যে বাইক ট্যাক্সি চলাচল করতে পারবে না। এছাড়াও রাজ্য সরকারকে উচ্চ আদালতের নির্দেশ, আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্যে যাতে বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ হয়ে যায়, তা নিশ্চিত করতে হবে।
অর্থাৎ বড় ধাক্কা খেল অ্যাপ-বাইক সংস্থাগুলি। ওলা, উবার, র্যাপিডো-সহ বাইক ট্যাক্সি পরিষেবাদাতাদের আপাতত কর্নাটকে বাইক পরিষেবা বন্ধ করে দিতে হবে।
বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চের তরফে বলা হয়েছে, রাজ্য সরকারকে তিন মাস সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন ও গাইডলাইন তৈরি করতে হবে। কর্নাটক হাইকোর্টের এই রায়ের পরই বাইক ট্যাক্সি প্ল্যাটফর্মের কর্মকর্তারা বলছেন যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা বিবেচনা করছেন।
২০২১ সালের জুলাই মাসে, কর্নাটক সরকার বাইক ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করে একটি আদেশ জারি করে। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে র্যাপিড, উবার এবং ওলা। শুনানির সময়, হাইকোর্ট সরকারকে এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল।
আইনি সংবাদ ওয়েবসাইট 'বার অ্যান্ড বেঞ্চ' জানিয়েছে, র্যাপিডোর মূল সংস্থা, রোপিন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং উবার, ওলা (এএনআই টেকনোলজিস)-এর মতো প্রধান রাইড-হেলিং প্ল্যাটফর্মগুলির দায়ের করা আবেদন খারিজ করার পর আদালতের এই সিদ্ধান্ত আসে। আবেদনকারীরা বাইক ট্যাক্সির জন্য সরকারি স্বীকৃতি চেয়েছিলেন। কর্তৃপক্ষকে পরিবহন যানবাহন হিসাবে ইন্টারনাল কম্বশন ইঞ্জিন (আইসিই) টু-হুইলার নথিভুক্তকরণের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এছাড়াও, সংস্থাগুলি বাইক ট্যাক্সি পরিষেবা পরিচালনার জন্য একটি স্পষ্ট নিয়ন্ত্রক কাঠামোর জন্য আবেদন করেছিল, যুক্তি দিয়েছিল যে, তাদের কার্যক্রম আইনত সুরক্ষিত হওয়া উচিত। র্যাপিডোর, যা ইতিমধ্যেই কর্নাটকে বাইক ট্যাক্সি পরিষেবা প্রদান করে আসছে, আদালতকে কর্তৃপক্ষকে তাদের ব্যবসা ব্যহত করা থেকে বিরত রাখার জন্য এই অনুরোধ করেছিল।
বাইক ট্যাক্সি প্রায়শই পরিবহনের একটি সস্তা এবং দ্রুত মাধ্যম হয়ে উঠেছে। দরকার পড়লেই বা তাড়াহুড়ো থাকলে মোবাইল খুলে অ্যাপ বাইক বুক করেন কমবেশি সকলে। ২০২৪ সালে কেন্দ্র স্পষ্ট করে বলে যে, মটর যানবাহন আইনের অধীনে বাইক ট্যাক্সিগুলিকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। কারণ চার চাকার কম এবং ২৫ সিসি-র বেশি ইঞ্জিন ধারণক্ষমতা সম্পন্ন যানবাহন ধারা ২(২৮) এর অধীনে অন্তর্ভুক্ত। অতএব 'মোটরসাইকেল' আইনের ধারা ২(৭) এর আওতায় আসবে বলে জানিয়েছিল কেন্দ্র।
তবে, কর্নাটক সরকার আদালতে যুক্তি দেখিয়েছে যে- সাদা নম্বর প্লেটযুক্ত বাইকগুলি নিয়ম লঙ্ঘন করে। এচাড়াও বাইক ট্যাক্সিগুলিতে সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে।
বাণিজ্যিক লাইসেন্স বা পারমিটের অভাবের কারণে র্যাপিডো এবং অন্যান্য বাইক ট্যাক্সি সংস্থা মহারাষ্ট্র, দিল্লি এবং অসমে আগেই আদালতের দ্বারস্থ হয়েছে। তবে, ১ এপ্রিল মহারাষ্ট্র মন্ত্রিসভা নির্দিষ্ট শর্ত-সহ বাইক ট্যাক্সি চালানোর অনুমোদন দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?