বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৩ এপ্রিল ২০২৫ ২০ : ৩৮Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: নতুনদের এখনই না তুলে আনলে ক্রমেই পার্টি পরিণত হবে বৃদ্ধাশ্রমে, আশঙ্কা প্রকাশ সিপিএম-এর পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়া প্রতিবেদনে।
মাদুরাইতে চলছে সিপিএম-এর ২৪তম পার্টি কংগ্রেস। এপ্রিলের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে রাজনৈতিক, সাংগঠনিক এবং মতাদর্শগত কাঁটাছেড়া। এমন সংকটময় পরিস্থিতিতে এর আগে সম্ভবত কোনও পার্টি কংগ্রসে অনুষ্ঠিত হয়নি সিপিএম-এর।
জাতীয় রাজনীতিতে দক্ষিণপন্থার আগ্রাসণ রুখতে গত লোকসভা ভোটে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে 'ইন্ডিয়া' মঞ্চ গঠনের উদ্যোগী হয়েছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি। ইয়েচুরির মৃত্যুর পরে কে হবেন আগামী সাধারণ সম্পাদক তা নিয়ে তাঁর মৃত্যুর পর থেকেই কিছুটা দ্বিধা, কিছুটা শঙ্কা ছিল পার্টির অভ্যন্তরে ও। এমনকি তাঁর স্মরণ সভাতেও দুশ্চিন্তার স্বর শোনা যায় ইন্ডিয়া মঞ্চের উপস্থিত নেতৃত্বের গলায়। সিতারামের মতো সর্বজনবিদীত, বাগ্মী এবং প্রাজ্ঞ ব্যক্তির 'বদলি' কে হবেন সাংগঠনিক এবং রাজনৈতিক রক্তক্ষরণে জর্জরিত সিপিএমে সেই প্রশ্নের উত্তর খুঁজতে চোখ রাখতে হবে চলতি পার্টি কংগ্রেসে।
সিপিএম-এর এক সূত্রের খবর, বর্তমানে ৪ জনের নাম ভাসছে সিতারামের 'বদলি' হিসেবে- বৃন্দা কারাট, অশোক ধাওয়ালে, এম এ বেবি এবং মহম্মদ সেলিম। বাংলার পার্টি সূত্রে খবর সেলিমকে সম্পাদক হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন। তাঁর আশু লক্ষ্য বাংলায় সিপিএম-কে 'অচলায়তন' ভেঙে 'নয়া বাম' হিসেবে গড়ে তোলা। সেলিমের পরেই যেই তিনজনের নাম ভাসছে তাঁদের মধ্যে এম এ বেবিকে নিয়ে দলের একাংশের মধ্যে আপত্তি রয়েছে। মূলত কেরল কেন্দ্রিক রাজনীতি করেন এবং জাতীয় রাজনীতির 'সাপ-লুডো' তিনি বোঝেন না বলেই আপত্তি তাঁকে নিয়ে। তারপরেই রয়েছে মহারাষ্ট্রের কৃষক নেতা অশোক ধাওয়ালের নাম। ধাওয়ালে জাতীয় রাজনীতিতে মোটামুটি সুপরিচিত নাম। দেশের কৃষক আন্দোলনের সামনের সারির নেতা তিনি। সব শেষে রয়েছে বৃন্দা কারাটের নাম। তাঁকে নিয়েও আপত্তি নেই দলের। তবে এইবারে বয়সজনিত কারণে যারা যারা বাদ পড়তে পারেন তাঁদের মধ্যে অন্যতম বৃন্দা কারাট। সেক্ষেত্রে দলের কো-অর্ডিনেটর প্রকাশ কারাটকে পার্টির সংবিধান বদল করতে বিশেষ প্রস্তাব এনে তা পাশ করাবার জটিল অংকের ওপর নির্ভর করতে হবে।
এদিকে, বাংলা থেকে এবারের কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো থেকে কিছু নাম বাদ পড়ার পাশাপাশি নতুন নামও যুক্ত হতে পারে বলে দলীয় সূত্রে খবর। বয়সজনিত কারণে পলিটিব্যুরো থেকে বাদ পড়তে পারেন সূর্য কান্ত মিশ্র। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন আভাস রায়চৌধুরী কিংবা শ্রীদীপ ভট্টাচার্য। অন্যদিকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হতে পারে মীনাক্ষী মুখার্জিকে। মীনাক্ষীকে সভাপতিমণ্ডলীতে বসিয়ে এই নিয়ে পার্টি কংগ্রেস চলাকালীনই পরোক্ষে বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সিপিএমে সাধারণত কেন্দ্রীয় কমিটির সদস্য নন এমন কাউকে সভা পরিচালনার কমিটিতে বসানো হয় না। তাহলে কি মীনাক্ষীময় হতে চলেছে বাংলার সিপিএম? জল্পনা পার্টির অন্দরমহলে।
কেন্দ্রীয় কমিটিতে ঢোকার অন্য আরেক মহিলা মুখ কনিনিকা ঘোষ বোস। যদিও নানা অংকে 'কাটা' পরে যেতে পারেন তিনি, এমনই মত সূত্রের।
এছাড়াও বাংলা থেকে কেন্দ্রীয় কমিটিতে যেতে পারেন দেবাশিস চক্রবর্তী। দেবাশিস চক্রবর্তী সিপিএম-এর মুখপত্র গণশক্তির প্রাক্তন সম্পাদক। সিপিএম-এর অভ্যন্তরে মৃদুভাষী এবং বিদগ্ধ তাত্বিক নেতা হিসেবে অত্যন্ত সুপরিচিত দেবাশিস চক্রবর্তী বর্তমানে পার্টির রাজ্য কমিটির সদস্য এবং রাজারহাটে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত।
সিপিএম সূত্রে খবর, দলের বৃদ্ধতন্ত্র নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে প্রকাশ কারাটের পেশ করা খসড়া প্রতিবেদনে। পার্টিতে তরুণদের সংখ্যা বাড়াতে গণসংগঠনগুলোর সদর্থক ভূমিকা না থাকার বিষয়টিও সামনে এসছে প্রতিবেদনে। উঠে এসছে 'বাম ঐক্য'র দাবিও।
বৃহস্পতিবার বাংলা থেকে রিপোর্ট করবেন পলাশ দাস, দেবাশিস চক্রবর্তী, মোনালিসা সিনহা, সমন পাঠক, দেবু রায়, জাহানারা খান এবং সৈয়দ হোসেন প্রমুখ নেতারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?