বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৩ এপ্রিল ২০২৫ ১৫ : ০২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: হু হু করে বাড়ছে সোনার দাম। যার ফলে বিনিয়োগকারীরা লাভবান হলেও মধ্যবিত্তদের দুর্ভোগ বাড়ছিল। সোনা কিনতে গেলেই হাতে লাগছিল ছ্যাকা। কিন্তু এল সুখবর। সোনার দাম হু হু করে কমতে পারে। শোনা যাচ্ছে দাম কমতে পারে ৩৮ শতাংশ পর্যন্ত।
গত কয়েক মাস ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী। বিয়ের মরসুম চলতে থাকায় সোনার দাম কমছিলই না। কিন্তু এবার সোনার দামে বড়সড় পতনের খবর এল। আর তা হলে মধ্যবিত্তদের মুখে ফিরবে হাসি। একাধিক পরিসংখ্যানে দাবি করা হয়েছে, ৩৮ শতাংশ অবধি কমতে পারে হলুদ ধাতুর দাম।
গত সোমবার ৩১ মার্চ ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৮৯,৫১০ টাকা। সোনার দামে পতন যদি প্রত্যাশিত হয়, তাহলে ১০ গ্রামের দাম নেমে আসতে পারে ৫৫,৪৯৬ টাকায়।
আমেরিকান ফিনান্সিয়াল সার্ভিস ফার্ম মর্নিংস্টারের বিশ্লেষক জন মিলসের কথায় সোনার দাম প্রতি আউন্স ১,৮২০ ডলারে নেমে আসতে পারে। যা বর্তমান দাম থেকে প্রায় ৩৮ শতাংশ কম হবে৷
সোনার দাম বর্তমানে প্রতি আউন্স ৩০৮০ ডলারে পৌঁছেছে। রাজনৈতিক উত্তেজনা, মার্কিন অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কার জেরেই সোনার দাম বেড়েছে সাম্প্রতিক অতীতে। তাছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ গোটা বিশ্বে অস্থিরতা বাড়িয়েছে। এটাও সোনার দাম বাড়ার আরও একটা কারণ।
সোনার দাম আচমকা কমতে পারে। এই সম্ভাবনার পিছনে জন মিলসের কথায়, সোনার সরবরাহ বাড়ছে দ্রুত হারে। অস্ট্রেলিয়া যেমন সোনার উৎপাদন বাড়াতে শুরু করেছে। পুরনো সোনাও পুনর্ব্যবহার হচ্ছে অনেক বেশি। তার ফলে বাজারে সোনার পরিমাণ বাড়ছে। সোনা বেশি সরবরাহ হলে দাম কমবে। তাছাড়া সোনার দাম কমার আরও একটি কারণ চাহিদা কমার লক্ষণ দেখা দিয়েছে। বেশ কিছু পরিসংখ্যান বলছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কেনার হার হয় কমাবে নয়ত একই রাখবে।
আবার অনেক বিশ্লেষক মনে করছেন, সোনার দাম আরও বাড়তে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?