বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

Riya Patra | ০২ এপ্রিল ২০২৫ ০৪ : ৪২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নিজের ছ’ বছরের মেয়ে-সহ তিনজনকে খুন, আহত একজন ভর্তি হাসপাতালে। ঘটনার পর নিজেকেও শেষ করেন ব্যক্তি। কর্ণাটকের ঘটনায় আতঙ্ক।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কর্ণাটকের চিক্কামাগালুরুতে ওই ব্যক্তি তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি, শ্যালিকা এবং নিজের ছ’ বছরেরে মেয়েকে খুন করেন গুলি করে। আরও একজন পরিবারের সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি। পরিবারের সদসস্যদের খুন করার পর, তিনি আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রত্নাকর গৌড়া। বয়স আনুমানিক ৪০। রত্নাকরের শাশুড়ি জ্যোতি, বয়স আনুমানিক ৫০, শ্যালিকা সিন্ধু, বয়স আনুমানিক ২৪ এবং ছ' বছরের মেয়ে মৌল্যার মৃত্যু হয়েছে। অবিনাশ ভর্তি হাসপাতালে।

ঘটনায় উঠে এসেছে রত্নাকরের ব্যক্তিগত জীবনও। রত্নাকর এবং স্বাতীর বিয়ের আট বছরের মাথায় সম্পর্কচ্ছেদ হয়। তাঁদের কন্যা রুত্নাকরের কাছেই থাকত। স্বাতী কর্মসূত্রে বাইরে থাকেন, রত্নাকর পেশায় বাস চালক। পুলিশ জানিয়েছে ঘটনার সময় স্বাতী তাঁর কর্মক্ষেত্র ম্যাঙ্গালোরেই ছিলেন। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ঘটনার আগে হোয়াটসঅ্যাপে রত্নাকর একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি আত্মীয়-পরিজনদের উদ্দেশে বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার স্ত্রী আমার সঙ্গে প্রতারণা করেছে এবং দুই বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। এমনকি সে তার মেয়েকেও ছেড়ে গেছে, যার যত্ন আমি নিচ্ছি। আমার সুখ, জীবনের সব শেষ।‘ মেয়কে তার সহপাঠীরা বারবার তার মায়ের কথা জিজ্ঞাসা করে বলেও বলেন তিনি। সূত্রের খবর, ভিডিও পোস্টের পরেই তিনি শ্বশুরবাড়ি যান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া