রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘যাঁদের কোটি কোটি টাকা আছে তাঁদের জন্য সরকার চলবে?’, ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল, দিন জানিয়ে দিলেন মমতা

Riya Patra | ০২ এপ্রিল ২০২৫ ২৩ : ৪৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার, ১ এপ্রিল থেকে অতি প্রয়োজনীয় এবং স্বাস্থ্যে অতি গুরুত্বপূর্ণ ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। দাম বাড়িয়েছে কেন্দ্রের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তালিকায় জ্বর, কাশি, সুগার, বাতের মতো রোগের ওষুধ। এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়বেন সাধারণ মানুষ, যাঁদের কোটি কোটি টাকা খরচ করার সামর্থ্য নেই, কিংবা নেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর, বুধবার তাঁদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতা ব্যানার্জির। জানালেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামবে তাঁর দল। 

নিজের সময়কালে বারবার এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিয়েছেন মমতা। সাধারণ মানুষের জন্য প্রকল্প এনেছে তাঁর সরকার। ওষুধের দাম বৃদ্ধিতে এবার কেন্দ্রকে তোপ বাংলার মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বলেন, ‘ন্যাশনাল ফার্মিসিটিক্যাল প্রাইসিং অথরিটি, যারা এই ওষুধের দাম নিয়ন্ত্রণ করে কেন্দ্রের এই সংস্থা ৭৪৮টি ওষুধের দাম যা গরীব মানুষ কেনে, ৮০টি নন সিডিউল ড্রাগের দাম ১ এপ্রিল ২০২৫ থেকে বাড়িয়েছে।‘ তথ্য তুলে ধরেই মমতা মনে করালেন, কারা এসব ওষুধ কেনে? ‘গরীব, সাধারণ মানুষ, যাঁদের ক্ষমতা নেই বড় বড় বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো, বিদেশে গিয়ে কোটি কোটি খরচে চিকিৎসা করানোর, তাঁদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে।‘ 

কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন, ‘চিকিৎসা করবে কোথা থেকে মানুষ?’ মা-মাটি-মানুষের সরকারের প্রধান এদিন তাঁদের হয়েই পরপর প্রশ্ন করে গেলেন কেন্দ্র সরকারকে। ক্ষুব্ধ মমতার প্রশ্ন, কেন্দ্র সরকার তাহলে কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, না কি সমাজের একটি বিশেষ অংশের জন্য। এদিন তিনি বলেন, ‘এটা কি ঠিক, এটা কি শুধু একটা  অংশের মানুষের জন্য? যাঁরা সাধারণ মানুষের মধ্যে পড়ে না, যাঁদের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা খরচে চিকিৎসা করাতে পারে, শুধু কি তাঁদের জন্য সরকার চলবে? নাকি মধ্যবিত্ত, সাধারণের জন্য?’  


ওষুধের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদে, দাম বৃদ্ধির সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার, অর্থাৎ সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানান।  একই সঙ্গে মনে করিয়ে দেন, যেহেতু এই রাজ্যের স্বাস্থ্য বিভাগ তাঁকেই দেখতে হয়, তাই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামবে তাঁর দল। মমতা জানান,  ৪-৫ এপ্রিল, শুক্র-শনিবার বেলা ৪টা থেকে ৫টা প্রতি ব্লকে-ব্লকে, প্রতি ওয়ার্ডে-ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। তাতে প্রশ্ন উঠবে, ‘ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য?' এলাকায় এলাকায় মিটিং মিছিল করবে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘নিজেদের মতো করে প্রতিবাদ করুন। যদি না করেন আগামিদিনে মনে রাখবেন রোগী অসুস্থ হলেও, কেন্দ্রীয় সরকারের এক তরফা সিদ্ধান্তে স্বাস্থ্য বিপাকে পড়বে।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া