বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০২ এপ্রিল ২০২৫ ২৩ : ১৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারতের এনজিও খাতে বিদেশি অনুদানের বিধি লঙ্ঘনের অভিযোগে জর্জ সোরোসের সংস্থা Soros Economic Development Fund (SEDF)-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
তদন্তে উঠে এসেছে যে, SEDF ভারতীয় তিনটি সংস্থা—Rootbridge Services Pvt Ltd (RSPL), Rootbridge Academy Pvt Ltd (RAPL) এবং ASAR Social Impact Advisors Pvt Ltd (ASAR)-কে ২০২০-২১ থেকে ২০২৩-২৪ সালের মধ্যে প্রায় ২৫ কোটি টাকা দিয়েছে। তবে এই ফান্ডিং এফডিআই (FDI) বা পরামর্শ ফি হিসেবে দেখানো হলেও, এর মাধ্যমে কার্যত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA) লঙ্ঘনের আশঙ্কা রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, RSPL একাই ১৮.৬৪ কোটি টাকা পেয়েছে, যেখানে শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে ২.৫ থেকে ২.৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। অনুমান করা হচ্ছে, এটি মূলত FCRA বিধিনিষেধ এড়ানোর একটি ‘ব্যবস্থা’ ছিল।
এছাড়াও, RAPL, যা ২০১৯ সালে এনজিওদের জন্য ফান্ড রেইজিং পরামর্শদাতা হিসেবে গঠিত হয়েছিল, SEDF থেকে ২.৭০ কোটি টাকা পেয়েছে 'কমিশন এজেন্ট সার্ভিস' বাবদ। তবে তদন্তে জানা গেছে, সংস্থাটি কোনো বাস্তব পরিষেবা দেয়নি, বরং FCRA বিধি পাশ কাটানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে।
ASAR, যা গবেষণা ও জনসচেতনতামূলক কাজ করে, ২.৯১ কোটি টাকা পেয়েছে SEDF থেকে। এটি 'পরিষেবা রপ্তানির' নামে এনজিওগুলোকে অনুদান পাঠানোর গোপন কৌশল হতে পারে বলে সন্দেহ করছে ED।
ইডি আরও জানতে পেরেছে যে, OSI সংযুক্ত Aspada Investment Company, যা মৌরিশাস-ভিত্তিক একটি বিনিয়োগ সংস্থা, গারা এই অর্থের উৎস। এই সংস্থার মাধ্যমে ৩০০ কোটিরও বেশি টাকা ভারতে বিনিয়োগ হয়েছে।
বিজেপি এ বিষয়ে সোরোসকে কটাক্ষ করে বলেছে, তিনি ভারতের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার ষড়যন্ত্র করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?