শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Diet Tips: Four reasons why eating food timely is important for health

লাইফস্টাইল | সকালে ব্রেকফাস্ট করার সময় নেই, রাতে খাবার খেতে খেতে দেরি হয়ে যায়? মহাসর্বনাশ ডেকে আনছেন না তো?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ এপ্রিল ২০২৫ ২১ : ০৫Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা অনেকেই জানেন। কিন্তু জানেন কি স্বাস্থ্যকর খাবার খেলেই হবে না। খেতে হবে সময় মতো। ভুল সময়ে খাবার খেলে শরীর ভালর বদলে উল্টে খারাপ হয়ে যেতে পারে। 

১। খুব দেরিতে রাতে খাবার খাওয়া (ঘুমোতে যাওয়ার ঠিক আগে): রাতে খাবার হজম হতে বেশি সময় লাগে কারণ ঘুমের সময় আমাদের শারীরিক কার্যকলাপ কমে যায়। তাই বেশি রাতে খাবার খেলে বদহজম, বুক জ্বালা (অ্যাসিড রিফ্লাক্স) এবং পেটে অস্বস্তি হতে পারে। তা ছাড়া রাতে খাবার পর পরই শুয়ে পড়লে ক্যালোরি সঠিকভাবে খরচ হয় না, যা চর্বি হিসেবে শরীরে জমা হতে শুরু করে এবং ওজন বাড়িয়ে দিতে পারে। সর্বোপরি গভীর রাতে খাবার খেলে লিভারের উপর বেশি চাপ পড়ে।

২। সকালের জলখাবার বাদ দেওয়া: সকালের নাস্তা দিনের প্রথম খাবার, যা আমাদের শরীরে শক্তি যোগায়। জলখাবার বাদ দিলে দিনের শুরুতে ক্লান্তি দেখা দিতে পারে। দেখা দিতে পারে মনোযোগের মতো সমস্যাও। অনেক সময় দেখা যায়, যাঁরা সকালে খাবার খান না। তাঁরা দিনের অন্যান্য সময়ে বেশি পরিমাণে খাবার খান, যা ওজন বাড়াতে পারে। তা ছাড়া দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ করে দুপুরের খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। যা ডায়াবেটিস রোগীদের জন্য মোটেও ভাল নয়। সকালের জলখাবার না খেলে দেহে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যেতে পারে যা, হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। 

৩। শরীর চর্চার আগেই ভারী খাবার খাওয়া: ভরা পেটে ব্যায়াম বা অন্য কোনও শারীরিক কার্যকলাপ করলে পেট ব্যথা, বমি বমি ভাব বা বমি হতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়াতে পারে।


৪। অল্প সময়ের মধ্যে খুব বেশি খাবার খাওয়া: খুব দ্রুত এবং বেশি পরিমাণে খাবার খেলে পেট অতিরিক্ত ভরে যায়, যার ফলে অস্বস্তি এবং বমিভাব হতে পারে। তা ছাড়া অল্প সময়ে বেশি খাবার খেলে হজমতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া