বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ব্যাঙ্ক থেকে ১৭ কেজির বেশি সোনা লুট, কোথা থেকে শিক্ষা পেল ডাকাতরা জানলে চমকে যাবেন

Sumit | ০২ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমের বেশ কয়েকটি উপকারি দিক থাকে। অন্যদিকে কয়েকটি অপকারি দিকও থাকে। সেদিক থেকে দেখতে হলে এমনই একটি ঘটনা উঠে এল সামনে।


কর্নাটক পুলিশ একটি ডাকাতদলকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। এরা সকলেই একটি এসবিআই ব্যাঙ্কে গিয়ে ডাকাতি করেছিল। সেখান থেকে এরা ১৭.৭ কেজি সোনা ডাকাতি করে। এই ডাকাতির ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ২৮ অক্টোবর। তখন থেকেই এদের সন্ধান করছিল পুলিশ। তবে এবার গোপন সূত্রে খবর পেয়ে এদের সকলকেই ধরে ফেলে পুলিশ।


এই বিরাট পরিমান সোনার ডাকাতি করে এরা তামিলনাড়ুর একটি গ্রামে ঘাপটি মেরে লুকিয়ে ছিল। সেখান থেকে এরা ফের অন্যত্র পালানোর পরিকল্পনা করে। এই এলাকার কিছুদিন লুকিয়ে থাকার পর এখান থেকে পালানোর চেষ্টা করছিল এই ছয়জনের ডাকাত দলটি। 

 


পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ডাকাত দলটি এর আগেও বেশ কয়েকটি বড় ডাকাতির পরিকল্পনা করেছিল। পুলিশের খাতায় আগে থেকেই এদের নাম তোলা রয়েছে। উত্তরপ্রদেশে কিছুদিন আগেই এই ডাকাত দলটি বড় ডাকাতি করে। তবে সেবারেও ধরা পড়ে যায় এরা। বিগত ১০ বছর ধরে এই দলটি নানা ধরণের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। তাই ব্যাঙ্কের ডাকাতির ঘটনার পরই এদের দিকে সরাসরি পুলিশের নজর যায়। 

 


তবে এবার ডাকাতি করা নিয়ে বিশেষ পন্থা ব্যবহার করেছিল এই ডাকাতদলটি। তারা ইউটিউব এবং বেশ কয়েকটি টিভি শো দেখে ডাকাতি করার ছক করে। কীভাবে ব্যাঙ্কে গিয়ে ডাকাতি করতে হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করে নেয় এরা। হাতের ছাপ, সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোন সবেতেই এরা অভিনব কায়দা ব্যবহার করে। এরপরই ব্যাঙ্ক থেকে এরা ১৭ কেজির বেশি সোনা ডাকাতি করে। 

 


তবে যতই বুদ্ধি করে এরা ডাকাতি করুক না কেন পুলিশের নজরদারি থেকে এরা কেউ বাঁচতে পারল না। অতি দ্রুত এদেরকে জালে ফেলে দিল পুলিশ। বেশ কয়েকমাস ধরে এরা লুকিয়ে ছিল। তখন তাঁদের পায়নি পুলিশ। তবে নিজেদের ঘর থেকে বের হতেই এরা সরাসরি পুলিশের হাতে ধরা পড়ে গেল। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া