বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | তাজমহলের নতুন মালিক ‘তিনি’, আজব দাবিতে সরগরম হল হায়দরাবাদ

Sumit | ০২ এপ্রিল ২০২৫ ১৯ : ১৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এযেন একেবারে সিনেমার গল্প। তাজমহল বিক্রি হয়ে গেল আর কেউ সেটা টের পেলেন না। তাজমহল কিনে নিয়ে সকলের নজর কাড়লেন এক ব্যক্তি।


ভারত মানেই ইতিহাসের দেশ। এখানে যুগ যুগ ধরে বহু বিদেশীরা এসে রাজত্ব করে গিয়েছে। এদেশে তারা নিজেদের স্থাপত্যের নিদর্শন রেখে গিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরও তাদের তৈরি করা এই শিল্প যুগ যুগ ধরে মানুষ দেখেছে। সেগুলি বর্তমান সময়ের ভ্রমণের স্থান হিসেবে সামনে এসেছে। 


এমনই একটি স্থান হল তাজমহল। যেটি রয়েছে আগ্রায়। এবার এই তাজমহল নিয়েই হল সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু। নিজেকে মোগল সাম্রাজ্যের বংশধর হিসেবে দাবি করলেন প্রিন্স ইয়াকুব হাবেবুদ্দিন। তিনি দাবি করলেন যেহেতু তিনি মোগল সম্রাটের বংশধর তাই তিনি এবার নিজের দাবি পেশ করলেন। নিজেকে তিনি বাহাদুর শাহের ষষ্ঠ বংশধর হিসেবে দাবি করেন। তিনি ঔরঙ্গজেব, শাহজাহান, আকবরের বংশের মানুষ বলে দাবি করেছেন। তাজমহল এবার তাঁর সম্পত্তি বলেই দাবি করলেন তিনি।

 


এই প্রিন্স বর্তমানে হায়দরাবাদে রয়েছেন। সেখানেই তিনি থাকেন। তাঁর প্রধান কাজই হল ঔরঙ্গদেবের সমাধিকে রক্ষা করা। সেই কাজটি তিনি করেছে চলেছেন। এই প্রিন্স দাবি করেছেন যেহেতু তিনি মোগল বংশধর তাই তিনি হলেন তাজমহলের মালিক। এই তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য। এরপরই তাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। তিনি যে মোগল বংশধর সেটি প্রমাণ করার জন্য নিজের ডিএনএ রিপোর্টও রেখেছেন হায়দরাবাদ কোর্টে। এখানেই শেষ নয়, রাম মন্দির নিয়েও এই প্রিন্স আরেক দাবি করেছেন। সেখানে তাঁর দাবি এই জমিরও মালিকানা তাঁরই কাছে রয়েছে। তবে এই জমি তিনি ছেড়ে দিয়েছেন।  

 


প্রিন্স ইয়াকুবের থাকা খাওয়া ইতিমধ্যে সকলকে প্রভাবিত করেছে। তিনি একেবারে যেন মহারাজের মতোই থাকেন। তার ফ্যাশন সকলের চোখ টেনেছে। নিজেকে যেমন মোগল বংশধর হিসেবে মনে করেন ঠিক তেমনভাবেই তিনি থাকেন। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেহে শাহী রক্ত রয়েছে তাই তিনি এমনভাবে থাকেন। এই প্রিন্সের অনলাইন প্রোফাইলও অনেকের নজর কেড়েছে। তবে সত্যি কী তিনি মোগল বংশধর। উত্তরের অপেক্ষায় রয়েছেন অনেকেই।   

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া