শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মহাকম্পের আশঙ্কা সূর্যোদের দেশে, প্রাণ হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ, হুঁশিয়ারি সরকারি রিপোর্টে

AD | ০২ এপ্রিল ২০২৫ ১৬ : ২৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মায়ানমারে ভূমিকম্পের সপ্তাহ অতিক্রান্ত হয়নি এখনও। কম্পনের আঁচ পড়েছে থাইল্যান্ডেও। এরই মাঝে আশঙ্কার বাণী শোনালো জাপান। সে দেশের সরকারি রিপোর্ট অনুযায়ী, নানকাই ভূতাত্ত্বিক খাত বরাবর ‘মহাকম্প’ হয়ে কাঁপতে পারে জাপান। এর ফলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা হতে পারে ৮ বা তারও বেশি। এর ফলে সুনামির সম্ভাবনাও রয়েছে। প্রাণ হারাতে পারেন প্রায় তিন লক্ষ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় দুই ট্রিলিয়ন ডলার। 

গত ১,৪০০ বছর ধরে, নানকাই খাতে প্রতি ১০০ থেকে ২০০ বছরে একবার মহাভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সর্বশেষটি ঘটেছিল ১৯৪৬ সালে। ২০১২-১৩ সালেও এই সম্ভাব্য ‘মহাকম্প’ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল জাপানের সরকার। তখন সম্ভাব্য মৃত্যু সংখ্যা তিন লক্ষ ২৩ হাজার জন। বর্তমান পরিস্থিতিতে পর্যালোচনা করে জাপান সরকার মনে করছে, সেই মৃত্যুর সংখ্যা আরও কমাতে তারা সমর্থ হবে। প্রযুক্তি এবং আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা করেই একমাত্র এটা সম্ভব। তাদের লক্ষ্য, ‘মহাকম্প’ হলে এই মৃত্যুর সংখ্যা ৮০ শতাংশ কমানো। বাড়ি ভেঙে পড়ার ঘটনাও ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে তারা। বিপর্যয় মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আগামী ৩০ বছরের মধ্যে সেই মহাভূমিকম্পের সম্ভাবনা ৭৫ থেকে ৮২ শতাংশ। এই প্রাকৃতিক বিপর্যয়ে দুই লক্ষ ১৫ হাজার মানুষ মারা যেতে পারে সুনামির ফলে, ৭৩ হাজার মৃত্য হতে পারে বাড়ি ধসে, নয় হাজার মৃত্যু হতে পারে অগ্নিকাণ্ডের ফলে। 

নানকাই ভূতাত্ত্বিক খাতের দৈর্ঘ্য প্রায় ৮০০ কিলোমিটার। টোকিয়োর পশ্চিমে শিজুয়োকা থেকে দক্ষিণে কিয়ুশু দ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটি। এই খাত আসলে দু’টি টেকটনিক পাতের সংযোগস্থল। জাপান যে পাতের উপর রয়েছে, ক্রমে তার নীচে প্রবেশ করছে ফিলিপাইন সাগর টেকটনিক পাত। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করার জন্য কঠোর নির্মাণ নিয়মকানুন বাস্তবায়ন করেছে দেশটি। প্রায় সাড়ে ১২ কোটি মানুষের বসবাস দেশটিতে। প্রতিবছর গড়পড়তা দেড় হাজার কম্পন অনুভূত হয় জাপানে। 

সাম্প্রতিক সময় জাপানে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে। রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামির উৎপত্তি হয়েছিল। সেই বিপর্যয়ে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তিনটি রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয়েছিল। যা কি না চেরনোবিলের বিপর্যয়ের পর বিশ্বে সবচেয়ে বড় পরমাণু বিপর্যয় ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১৬.৯ ট্রিলিয়ন ইয়েন (১১২ বিলিয়ন মার্কিন ডলার)। ২০২৪ সালে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের মৃত্যুর পর প্রথম মহাকম্প নিয়ে সতর্কতা জারি করেছিল জাপান সরকার। রিপোর্টে আরও বলা হয়েছে এই বিপর্যয়ের ফলে দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষকে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া