শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | হেয়ার স্পা-সিরামে কাজ হচ্ছে না? এই সব বীজ ব্যবহার করে দেখুন তো! রাতারাতি বাড়বে চুলের জেল্লা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০১ এপ্রিল ২০২৫ ২৩ : ৫২Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ রোজ শ্যাম্পু, ভাল কোম্পানির কন্ডিশনার, হেয়ার সিরাম থেকে দামী স্পা-এর ক্রিম। চুলের যত্নে চেষ্টার কোনও অন্ত নেই। কিন্তু এত কিছুর পরও হাল ফিরছে না চুলের? রুক্ষ, শুষ্ক চুল বাঁচাতে নাজেহাল হয়ে পড়েছেন? তাহলে শুধু বাহ্যিক চর্চা নয়, বরং ভিতর থেকে পুষ্টি জোগাতে ভরসা রাখুন বেশ কয়েকটি বীজের উপর। চুলের যত্নে বিভিন্ন ধরনের বীজের গুরুত্ব অপরিসীম। কুমড়োর বীজ, ফ্ল্যাক্স সিড, সূর্যমুখী বীজ, চিয়া সিড ও কালোজিরে চুলের যত্নে প্রত্যেকটি বীজ আলাদাভাবে কাজ করে। 

তিসি বা ফ্ল্যাক্স সিড ঝরা কমাতে ও চুলের ফলিকলগুলিকে মজবুত করতেও দারুণ উপকারী। চিয়া বীজে রয়েছে প্রোটিন, ফসফরাসের মতো উপাদান, যা চুলকে গোড়া থেকে মজবুত রাখে। আবার চিয়ায় থাকা অ্যামিনো অ্যাসিড মাথার ত্বকের পুষ্টি জোগাতেও ভীষণ কার্যকরী। 

সূর্যমুখী গাছের বীজে উপস্থিত ভিটামিন ই মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে। এর ফলে নতুন চুল গজায় এবং চুল পড়া বন্ধ হয়। কুমড়োর বীজে ভিটামিন এ, বি এবং সি, আয়রন, প্রোটিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, ফসফরাসের মতো প্রচুর প্রয়োজনীয় উপাদান রয়েছে। চুলের স্বাস্থ্যের জন্য এইসব উপাদান ভিতর থেকে চুলকে পুষ্টি জোগায়। গুণাগুন তো জানলেন এবার জানুন কীভাবে এই সব বীজ ব্যাবহার করবেন-

সমস্ত ধরনের বীজকে সম পরিমাণে নিয়ে প্যানে শুকনো খোলায় পাঁচ মিনিট ভেজে নিন। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে কাচের পরিষ্কার জারে রাখুন। এই মিশ্রণটি চার থেকে পাঁচ মাস রেখে দিতে পারবেন। খালি পেটে এক চামচ করে এই মিশ্রণ হালকা গরম জলে মিশিয়ে খান। শুধু চুল নয়, সার্বিক ভাল থাকবে শরীর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া