বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০১ এপ্রিল ২০২৫ ২২ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আমাদের সমাজে খুব কম মানুষই আছেন যাঁরা সামাজিক গোঁড়ামিকে চ্যালেঞ্জ করার সাহস রাখেন। লেফটেন্যান্ট গরিমা যাদব তাঁদের মধ্যে একজন। সৌন্দর্য প্রতিযোগিতায় কেরিয়ার গড়ার পরিবর্তে দেশের সেবা করা তাঁর কাছে প্রাধান্য পেয়েছে। তাঁর যাত্রাপথ দৃঢ় সংকল্প, সাহস এবং কর্তব্যবোধের গভীর অনুভূতির উদাহরণ। যা উচ্চাকাঙ্ক্ষী মানুষদের জন্য অনুপ্রেরণা। যারা সামাজিক বাধা ভেঙে জাতির সেবায় তাঁদের জীবন উৎসর্গ করতে চান।
গরিমা শিমলার আর্মি পাবলিক স্কুলের একজন প্রাক্তন ছাত্রী। পরে তিনি নয়াদিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক অর্জন করেন। ২০১৭ সালে গরিমা 'ইন্ডিয়াস মিস চার্মিং ফেস' নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হন। এই জয়ের পর তিনি ইতালিতে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন। সেই আমন্ত্রণ উপেক্ষা করে তিনি দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। গরিমার ইচ্ছে ছিল আইএএস অফিসার হওয়ার, কিন্তু ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। হতাশ না হয়ে তিনি সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা (সিডিএস) পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ওটিএ)-তে ১১ মাসের কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করার পর তিনি ২০১৯ সালের ৯ মার্চ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন।
মা একা বড় করেছিলেন মেয়েকে। কিন্তু তাই বলে অপূর্ণ রাখেননি মেয়ের কোনও স্বপ্ন। জীবনের সব ভাঙাগড়ায় পাশে ছিলেন মেয়ের। সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়িনী হওয়া থেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদের দায়িত্ব গ্রহণ। গরিমা যাদব পাশে পেয়েছেন তাঁর মাকে। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় গরিমা বলেন, "আবহাওয়াও প্রতিকূল ছিল, আমার শারীরিক গঠনও খুব একটা ভাল ছিল না। কিন্তু প্রথম কয়েক মাস কোনওভাবে সামলে নিলাম। হাল ছাড়িনি এবং অনেক উন্নতি করেছি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?