শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'রাস্তাটা নামাজ পড়ার জন্য নয়, হিন্দুদের থেকে শৃঙ্খলা শিখুন', মিরাট প্রসঙ্গে বিস্ফোরক যোগী

Kaushik Roy | ০১ এপ্রিল ২০২৫ ২২ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় নামাজ পড়া নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকারের তরফে রাস্তায় নামাজ পড়া নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকাকেই সমর্থন করে তিনি জানালেন, ‘রাস্তা হল যানবাহনের চলাচলের জন্য, নামাজ পড়ার জন্য নয়’। এখানেই শেষ নয়, যোগীর সাফ বক্তব্য, হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত মুসলিম ধর্মাবলম্বীদের। উদাহরণ হিসেবে কুম্ভ মেলার উল্লেখ করেছেন তিনি।

 

জানিয়েছেন, এবারের মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিরাটে রাস্তার ওপর নামাজ পড়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, যোগী বলেন, ‘এতে ভুল কিছু নেই। রাস্তাটা হাঁটার জন্য, যানবাহন চলাচল করার জন্য। যারা এর বিরোধিতা করছে, তারা হিন্দুদের কাছ থেকে শৃঙ্খলা শিখুক। প্রয়াগরাজের কুম্ভ মেলায় ৬৬ কোটি মানুষ এসেছিলেন, কিন্তু কোনও লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ কিছুই ঘটেনি। এটিই প্রকৃত ধর্মীয় শৃঙ্খলা। সুবিধা নিতে চাইলে শৃঙ্খলাও মানতে হবে’।

 

পাশাপাশি, ওয়াকফ বোর্ডকে একহাত নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘ওয়াকফ বোর্ডের কাছে এত সম্পত্তি। তা সত্ত্বেও তারা কি সমাজের কল্যাণে কিছু করেছে?’ বৈষম্যের অভিযোগও উড়িয়ে দিয়েছেন যোগী। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের জনসংখ্যার ২০ শতাংশ মুসলিম। সরকারি প্রকল্পগুলির ৩৫-৪০ শতাংশ সুবিধাভোগী তারাই। আমরা বৈষম্যে বিশ্বাস করি না, আবার তোষণনীতিতেও নেই। যে কেউ, যিনি ভারতের নাগরিক, তিনি সরকারের সুবিধা পাবেন’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া