সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মদ-মাংস-চিনি, ট্রাম্পের 'ভয়ঙ্কর' শুল্ক নীতিতে আশঙ্কার মেঘ ভারতের এই তিন ক্ষেত্রে

AD | ০১ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন দেশের উপর ২ এপ্রিল থেকে 'পারস্পরিক শুল্ক' চাপাতে শুরু করবে মার্কিন প্রশাসন। সেই শুল্ক চাপতে পারে ভারতের উপরেও। শুল্কের হার কত হতে পারে তা বোঝা যাবে বুধবার। ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমেরিকার একটি নতুন বাণিজ্যচুক্তি স্বাক্ষর হতে চলেছে। এরই মাঝে সকল ব্যবসায়ীরা এখনও অন্ধকারে শুল্কনীতির বাস্তবায়ন নিয়ে।

আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে 'পারস্পরিক শুল্ক' চাপানোর কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যে সকল ভারতীয় ব্যবসাগুলি আমেরিকার উৎপাদন ক্ষেত্র, শিল্পক্ষেত্র এবং দেশের নানা অংশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেগুলি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যসঙ্গী ছিল ভারত। দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ১৮ শতাংশ, আমদানিতে ৬.২২ শতাংশ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ১০.৭৩ শতাংশে আমেরিকার অবদান রয়েছে।

আমেরিকায় ভারতের রপ্তানি হওয়া পণ্য ৩০টি ক্ষেত্র জুড়ে ব্যবহৃত হয়। ছ'টি কৃষিক্ষেত্রে এবং ২৪টি শিল্পক্ষেত্রে। যদি প্রতিটি ক্ষেত্রের উপর শুল্ক আরোপ করা হয় তাহলে নিম্নলিখিত ক্ষেত্রগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে-

অ্যালকোহল, ওয়াইন: এই ক্ষেত্রে সর্বোচ্চ ১২২.১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। যদিও যদিও রপ্তানি মাত্র ১৯.২০ মিলিয়ন ডলারের।

দুগ্ধজাত পণ্য: ৩৮.২৩ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। এর ফলে ১৮১.৪৯ মিলিয়ন ডলারের বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঘি, মাখন এবং গুঁড়ো দুধের দাম বৃদ্ধি পাবে। যার ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যে অংশীদারিত্ব হ্রাস পাবে।

মাছ, মাংস এবং প্রক্রিয়াজাত খাদ্য: ২.৫৮ বিলিয়ন ডলারের রপ্তানি পণ্যের উপর ২৭.৮৩ শতাংশ শুল্ক চাপানো হতে পারে। প্রধান রপ্তানি পণ্য হিসেবে চিংড়ির বাজারের দখল কমার সম্ভাবনা রয়েছে।

জীবন্ত প্রাণী এবং পশুজাত পণ্য: ১০.৩১ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির উপর ২৭.৭৫ শতাংশ শুল্ক চাপানো হতে পারে।

প্রক্রিয়াজাত খাবার, চিনি এবং কোকো: ২৪.৯৯ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে ১.০৩ বিলিয়ন ডলারের রপ্তানিও সমস্যার সম্মুখীন হবে। এর ফলে আমেরিকায় ভারতীয় খাবার এবং মিষ্টি দাম বৃদ্ধি পাবে।

জুতো: ১৫.৫৬ শতাংশ শুল্ক বৃদ্ধি পেতে পারে এই ক্ষেত্রে।

হীরে, সোনা এবং রুপো: ১১.৮৮ বিলিয়ন ডলারের রপ্তানি হয়। এই ক্ষেত্রে ১৩.৩২ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হতে পারে। এর ফলে গয়নার দাম বৃদ্ধি পাবে এবং আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের চাহিদা হ্রাস পাবে।

শিল্পজাত পণ্য: ওষুধ খাতে ১০.৯০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হতে পারে। যার ফলে জেনেরিক ওষুধ এবং বিশেষ কিছু ওষুধের দাম বৃদ্ধি পেতে পারে।

ভোজ্য তেল: এই ক্ষেত্রে ১০.৬৭ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। এর ফলে নারকেল এবং সর্ষের তেলের দাম বৃদ্ধি পাবে।

আকরিক ধাতু, খণিজ, পেট্রোলিয়াম পণ্য এবং জামাকাপড়ের উপর নতুন কোনও শুল্ক আরোপ করা হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া