শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০১ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সেই দিন এসেই গেল। বুধবার থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে 'পারস্পরিক শুল্ক' চাপাতে চলেছে আমেরিকা। মার্চ মাসের শুরুতে এই নীতির কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ২ এপ্রিল রোজ গার্ডেনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 'পারস্পরিক শুল্ক'-এর হার ঘোষণা করবেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়ে দেন, এই বিষয়ে সবিস্তারে যা জানানোর, ট্রাম্পই জানাবেন। গোটা ক্যাবিনেটের সামনেই এই ঘোষণা করা হবে।
সোমবার, ডোনাল্ড ট্রাম্প জানান, এই সপ্তাহে শুল্ক আরোপের ঘোষণা করার সময় তিনি ব্যবসায়িক অংশীদারদের প্রতি 'খুব সদয়' হবেন। আমেরিকার প্রতি অন্যায্য বাণিজ্যনীতির মোকাবিলায় ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্বব্যাপী অস্থিরতার ঝুঁকি তৈরি হবে। রবিবার ট্রাম্প জানান, এই পারস্পরিক শুল্ক সকল দেশের উপর জারি করা হবে। শুধুমাত্র ১০-১৫টি দেশের উপর নয়।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মার্কিন সরকার ১০ থেকে ১৫টি দেশের দিকে নজর দিচ্ছে যারা আমেরিকার বিপুল বাণিজ্য ঘাটতির জন্য দায়ী। হ্যাসেট দেশগুলোর নাম উল্লেখ না করলেও, বাণিজ্য বিভাগের তথ্য থেকে জানা গিয়েছে, ২০২৪ সালে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল সর্বোচ্চ, এরপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, আয়ারল্যান্ড, জার্মানি, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ভারত, থাইল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া এবং সুইডেন।
নতুন মার্কিন শুল্ক আরোপের আশঙ্কায় বেশ কিছু দেশ ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য সমস্যা সমাধানের জন্য ভারত বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে একাধিকবার মার্কিন সফরে পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আমেরিকান পণ্য আমদানির উপর ২৩ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক কমাতে প্রস্তুত। ভিয়েতনাম বিভিন্ন মার্কিন সংস্থার সঙ্গে চার বিলিয়ন ডলারের শক্তি এবং খনিজ চুক্তি সই করেথে। দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী আমেরিকায় উড়ে গিয়েছেন জরুরি বৈঠক সারতে। আমেরিকার সঙ্গে তাইওয়ান ভারসাম্য বজায় রাখতে জ্বালানি আমদানি বৃদ্ধি এবং নিজস্ব শুল্ক কমানোর কথা বিবেচনা করছে।
কোন কোন দেশের উপর কী কী শুল্ক কার্যকর করা হবে সে সম্পর্কে ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে কিছু জানায়নি। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প এবং তাঁর উপদেষ্টারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। বুধবার কী হয় সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?