শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ এপ্রিল ২০২৫ ১৭ : ০৯Rajit Das
আজাকাল ওয়েবডেস্ক: পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমা-হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছাড়বার পাত্র নয় ইরানও। আমেরিকাকে শক্তিশালী পাল্টা আক্রমণের সম্মুখীন হতে হবে বলে পাল্টা আমেরিকাকে হুমকি দিয়েছে খামেইনির দেশ। আমেরিকার উপর 'কঠোর প্রতিশোধমূলক আঘাত' করা হবে বলেও জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। পাশাপাশি, খামেনির উপদেষ্টা আলি লারিজানির দাবি, হামলা করা হলে আমেরিকাকে প্রত্যাঘাত করার জন্য তাঁদের পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া তাঁদের অন্য কোনও উপায় থাকবে না।
সোমবারই তেহেরানে একটি প্রতিবাদ সভা থেকে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন আলি খামেনি। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জানিয়েছেন, নিজেদেরকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র সংগ্রহ করবে ইরান। সেদেশের সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেছেন, "ইরান তা করতে চায় না। তবে যদি আমাদের উপর হামলা হয় তাহলে আর কোন বিকল্প থাকবে না।" তাঁর কথায়, পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছেন না। তবে, ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্প যদি কোনও ভুল করেন তাহলে তার ফল ভোগ করতে হবে আমেরিকাকে। কারণ ট্রাম্পের 'ভুল' তাদেরকে পারমাণবিক অস্ত্র সংগ্রহ করার দিকে এগিয়ে যেতে বাধ্য করবে। নিজেদের রক্ষা করার জন্যই ইরান এই পদক্ষেপ করবে।
উল্লেখ্য, পরমাণু সমঝোতা চুক্তি করার জন্য ইরানের উপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিও দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেইনিকে উদ্দশ্য করে। তবে, আমেরিকার সঙ্গে এ সংক্রান্ত কোনও আলোচনায় যাবে না বলে আগেই জানিয়েছিল ইরান। তারপরেই পরমাণু চুক্তি না মানলে ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানও জানিয়ে দিয়েছে যে তারাও চুপ করে বসে থাকবে না। সোমবার রাতেই ইরানকে লক্ষ্য করে ফের হুমকি দিয়েছেন ট্রাম্প। হাউতি এবং তাদের মদতদাতা ইরানকে "অনেক যন্ত্রণা ভোগ করতে হবে" বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?