বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মধ্যপ্রদেশ সরকারের কড়া পদক্ষেপ কার্যকর, উজ্জয়িনী-ওমকারেশ্বর-সহ ১৭ ধর্মীয় শহরে মদ নিষিদ্ধ

RD | ০১ এপ্রিল ২০২৫ ১৫ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ সরকার আজ (১ এপ্রিল) থেকে উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর এবং মাইহর-সহ রাজ্যের ১৭টি ধর্মীয় শহর এবং গ্রাম পঞ্চায়েতে মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত ২৪শে জানুয়ারি লোকমাতা অহল্যাবাঈয়ের শহর নামে পরিচিত মহেশ্বরে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করেছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।

যে শহরগুলিতে মদ নিষিদ্ধ করা হল তার মধ্যে রয়েছে, উজ্জয়িনী, ওমকারেশ্বর, মহেশ্বর, মন্ডলেশ্বর, ওরছা, মাইহর, চিত্রকূট, দাতিয়া, পান্না, মন্ডলা, মুলতাই, মন্দসৌর এবং অমরকন্টক। এছাড়াও, কিছু গ্রাম পঞ্চায়েত অঞ্চলেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রামায়ণী কুটি আশ্রম মহন্ত রাম হৃদয় দাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, "এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। মধ্যপ্রদেশ সরকারকে আমাদের শুভেচ্ছা। তবে এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। আমরা আশা করি সরকারের সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়িত হবে।"

পদ্মশ্রী বি কে জৈন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মোহন যাদবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "এটি ভবিষ্যতে ভালো ফলাফল দেবে। আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। তবে এটি কেবল সরকারের দায়িত্ব নয়, জনসাধারণের সকলকে এর জন্য সহযোগিতা করতে হবে। আমার পরামর্শ হল যে, চিত্রকূটের জন্য মধ্যপ্রদেশ সরকার যেভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, উত্তরপ্রদেশ সরকারও চিত্রকূটের জন্য এটা করুক। তবেই মদ নিষিদ্ধ করা সম্ভব হবে।"

মহামণ্ডলেশ্বর শান্তি স্বরূপানন্দ জি মহারাজ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, উজ্জয়িনকে 'সপ্তপুরী' (সাতটি পবিত্র শহর) এবং ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বাবা মহাকালের আবাসস্থল হিসেবে গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। তিনি তাঁর আগের পরামর্শ তুলে ধরে উজ্জয়িনকে ‘পবিত্র তীর্থ’ ঘোষণা করার দাবি জানিয়েছেন। উজ্জয়িন শহরে মদ ও মাংসের দোকান নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি।

স্বরূপানন্দ জি মহারাজ বলেছেন, "প্রতি ১২ বছর অন্তর এখানে সিংহস্থ মহাকুম্ভের আয়োজন করা হয়। সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন। আমি আগেই বলেছিলাম যে উজ্জয়িনীকে পবিত্র তীর্থ ঘোষণা করা উচিত, যার অর্থ মদ ও মাংসের দোকান নিষিদ্ধ করা হবে। এখন যেহেতু প্রথম পদক্ষেপ করা হয়েছে এবং মদ নিষিদ্ধ করা হয়েছে, এটি মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি স্বাগত পদক্ষেপ। এটি অনেক আগেই করা উচিত ছিল। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত উজ্জয়িনীকে পবিত্র তীর্থ ঘোষণা করা এবং মদ ও মাংসের দোকান উভয়ই নিষিদ্ধ করা উচিত।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া