শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ এপ্রিল ২০২৫ ১৪ : ৪৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রায় নয় মাস কাটিয়ে কয়েক দিন আগেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। মহাকাশ থেকে ফেরার পর এই প্রথম জনসমক্ষে মুখ খুলেছেন এই মহাকাশচারী। তুলে ধরেছেন তাঁর মহাকাশ-যাপনের নানা অভিজ্ঞতার কথা।
মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে? উত্তর জানতে কৌতূহলী গোটা দেশ। এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশচারীর জবাব, "ভারত অসাধারণ।" মহাকাশ থেকে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্যেরও বর্ণনা করেছেন তিনি। বলেছেন, "যতবারই আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, ততবারই অবিশ্বাস্য দৃশ্য পেয়েছি। হিমালয়কে একটি বিশাল ঢেউয়ের মতো দেখায়, যা ভারতের কোলে ঢলে পড়েছে বলে মনে হয়।"
সুনীতা উইলিয়ামস কক্ষপথ থেকে দৃশ্যমান ভারতীয় আলোক উজ্জ্বল রঙিন শহরগুলির কথা তুলে ধরেন।
উইলিয়ামস তাঁর বাবার জন্মভূমির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের বিষয়ে এবং মহাকাশ অনুসন্ধানে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার প্রতি তাঁর উৎসাহ প্রকাশ করেছেন। ভারতের প্রশংসায় পঞ্চমুখ সুনীতা। বলেছেন, "ভারত একটা মহান দেশ। দারুণ গণতন্ত্র রয়েছে। আশা করি, বাবার দেশে ফিরব।" তিনি বেসরকারি মহাকাশ উদ্যোগে ভারতের সহযোগিতারও প্রশংসা করেছেন।
উল্লেখ্য, গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে সুনীতার পৈতৃক ভিটে।
২০২৪ সালের জুন মাসে স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু বোয়িংয়ের ওই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে সুনীতারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েন, ফিরতে পারেননি। পরে সুনীতাদের ছাড়াই ওই মহাকাশযান ফিরে আসে। এরপর সুনীতাদের ফেরা নিয়ে নানা টালবাহানা চলে। তবে শেষপর্যন্ত সুনীতাদের ফেরানো হয়। ২৮৬ দিন পর ইলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফেরেন সুনীতারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?